× Banner
সর্বশেষ
এলজিআরডি মন্ত্রীর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সাক্ষাৎ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধির নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধি দলের সাক্ষাৎ কলেজের কক্ষে বসে রাতভর ইয়াবা সেবন করলো চোর,পালাতে গিয়ে ধরা টিপ পরে ছবি তোলা যাবে না: কেরানীগঞ্জ পাসপোর্ট অফিস শ্রম আইন বাস্তবায়নের উপর বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভরশীল -মার্কিন রাষ্ট্রদূত শ্রম আইন সংশোধন নিয়ে শ্রমমন্ত্রীর সঙ্গে মা‌র্কিন যুক্তরা‌ষ্ট্রের রাষ্ট্রদূতের আলোচনা ডাসারে মাসিক আইনশৃঙ্লা সভা অনুষ্ঠিত  জুলাই থেকে বিনামূল্যে ড্রেস-ব্যাগ-জুতা দেওয়া হবে শিক্ষার্থীদের – শিক্ষামন্ত্রী কোটালীপাড়ায় মাদক প্রতিরোধ ও যুব সমাজের সম্পৃক্ততা শীর্ষক সেমিনার  ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে ৩৭৮১৪ পরিবারকে – প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে প্রচন্ড শীতে বিপর্যস্ত জীবন; এক সপ্তাহে ১২ জনের মৃত্যু

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  কুড়িগ্রামে প্রচণ্ড শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতের কারণে বাড়ছে রোগ-ব্যাধি। গেলো এক সপ্তাহে কুড়িগ্রাম সদর হাসপাতালে বিভিন্ন রোগে ভর্তি হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার জেলার ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন তাপমাত্রা ছিল ৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। হিম ঠাণ্ডায় কাবু হয়ে পড়েছে এ জনপদের মানুষ। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা অসুস্থ হচ্ছে। নদ-নদী তীরবর্তী ও শহরের দরিদ্র অসহায় মানুষ এক কাপড়ে পার করছেন কনকনে শীত।

ঘন কুয়াশা আর হিমেল বাতাসে লোকজন ঘর থেকে কাজে বের হতে পারছে না। ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত হাসপাতালে শীতের কারণে বিভিন্ন রোগে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১২ জনের মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার বিকেল পর্যন্ত সদর হাসপাতালে ১৮০ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে শিশু ওয়ার্ডে ৩১ জন এবং ডায়রিয়া ওয়ার্ডে ১৮ জন শিশু। শীতের কারণে শিশু, বৃদ্ধ এবং মহিলা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে জানা যায়।

কুড়িগ্রাম সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আনোয়ারুল হক প্রামাণিক আরটিভি অনলাইনকে জানান, গেলো এক সপ্তাহে সদর হাসপাতালে ১১ জন রোগী মারা গেছে। এদের মধ্যে দুইজন বয়স্ক। তাদের হার্ট ও শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল।

নিহতরা লোবাকোয়েট, নিউমোনিয়া ও জন্মের সময় সমস্যার কারণে মারা গেছে। চিকিৎসক আনোয়ারুল হক স্বীকার করেন মৃত্যুর পেছনে শীতের প্রভাব রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..