× Banner
সর্বশেষ
জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৩, মামলা ৩০ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর কোটালীপাড়ায় আরডিএ’র ৩টি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন

ইউনেসকো থেকে ইসরায়েলের বিদায়

admin
হালনাগাদ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭

আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেসকো) থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল। সম্প্রতি পূর্ব-জেরুজালেমে ইসরায়েলি দখলদারিত্বের সমালোচনা ও ২০১১ সালে ফিলিস্তিনকে পূর্ণ রাষ্ট্রের মর্যাদা দেয়ায় ইউনেসকোর সঙ্গে সম্পর্ক খারাপ যাচ্ছিল ইসরায়েলের। শুক্রবার সংস্থাটির মহাপরিচালক অদ্রে অজুলে জানান, ইসরায়েলের সিদ্ধান্তে তিনি গভীরভাবে মর্মাহত।

অজুলে বলেন, ‘শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান নিয়ে কাজ করা জাতিসংঘের এই সংস্থাটিতে ১৯৪৯ সাল থেকে ইসরায়েলের একটি সঠিক অবস্থান ছিল।’ গত অক্টোবরে জাতিসংঘ থেকে নিজেকে প্রত্যাহারের জন্য আবেদন করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। স্থায়ী সদস্য হওয়ার পরিবর্তে পর্যবেক্ষক হওয়ার কথা জানিয়েছে তারা। ২০১৮ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে সদস্যপদ প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র।

এর আনে ইউনেসকোর বিরুদ্ধে ‘ইসরায়েলবিরোধী পক্ষপাতিত্বের’ অভিযোগ আনে মার্কিন প্রশাসন। এর পরপরই সংস্থাটি থেকে ইসরায়েলকে প্রত্যাহারের ঘোষণা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। একে ‘অযৌক্তিকদের নাট্যশালা’ আখ্যা দেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..