× Banner
সর্বশেষ
দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে টেলিভিশনে শিক্ষার্থীদের অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু র‍্যাবের জালে আগামী অর্থবছরে বিড়ির দাম বাড়বে না – অর্থমন্ত্রী দুই কর্মদিবসে রামিসা হত্যা মামলায় পেপার বুক তৈরির আশাবাদ অ্যাটর্নি জেনারেলের

প্রাথমিক শিক্ষা উন্নয়ন পরিকল্পনা ও একীভূত শিক্ষা বিষয়ক সেমিনার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ  বাংলাদেশে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পরিকল্পনা, ভবিষ্যৎ করণীয় ও একীভূত শিক্ষা বিষয়কে সামনে রেখে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে একটি জাতীয় সেমিনার গত ২৭ ডিসেম্বর এশিয়ান সেন্টার ফর ইনক্লুসিভ এডুকেশন (এসিআইই), বাংলাদেশ এর  কারিগরি সহায়তায় ইনক্লুসিভ এডুকেশন ওয়ার্কিং গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের নীতিনির্ধারণী ব্যক্তিদের উপস্থিতিতে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

আয়োজনে ইনক্লুসিভ এডুকেশন ওয়ার্কিং গ্রুপের সদস্যদের মধ্য থেকে সেভ দ্য চিলড্রেন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং ডিআরআরএ সহউদ্যোক্তা হিসেবে কাজ করে।

প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নজরুল ইসলাম খানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক গণশিক্ষা সচিব মোহাম্মদ আসিফ উজ-জামান, বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক  মো. শাহ আলম। এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, শিক্ষা পরিকল্পনা সংশ্লিষ্ট আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর উচ্চপদস্থ প্রতিনিধি, জাতিসংঘভুক্ত সংস্থার প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের অধ্যাপকমণ্ডলী, জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোর উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

সেমিনারে বাংলাদেশে প্রাথমিক শিক্ষার বর্তমান অবস্থা ও একীভূত শিক্ষা বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন বিদ্যমান মডেল ও অভিজ্ঞতা  নিয়ে এসিআইই এর পক্ষ থেকে ২টি উপস্থাপনা পরিবেশনা  এবং সহ-উদ্যোক্তাদের পক্ষ থেকে ৪টিসহ মোট ৬টি উপস্থাপনা পরিবেশিত হয় এবং সেইসঙ্গে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

এসিআইই সেক্রেটারি জেনারেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম তারিক আহসান একীভূত শিক্ষা বিষয়ের বিভিন্ন কার্যকরী মডেল ও আন্তর্জাতিক প্রেক্ষাপট শিরোনামে এবং এর পাশাপাশি ইউনেস্কো- ঢাকা, সেভ দ্যা চিলড্রেন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং ডিআরআরএ  এর একীভূত শিক্ষা বিষয়ে বিদ্যমান মডেলগুলোর উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারীরা এসব ব্যাপারে তাদের গুরুত্বপূর্ণ মতামতও দেন। সেমিনারটি বাংলাদেশ প্রাথমিক শিক্ষার উন্নয়ন পরিকল্পনায় বিশেষত পিইডিপি-৪ এবং পরবর্তী পদক্ষেপ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অতিথিরা তাদের আশাবাদ ব্যক্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..