× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে মধুখালীতে র‌্যালি আলোচনা সভা ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী

ঝালকাঠির সাংবাদিক আতিকুর রহমানকে সম্মাননা প্রদান

admin
হালনাগাদ: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০১৭

ঝালকাঠি প্রতিনিধিঃ- ঝালকাঠির সাংবাদিক মোঃ আতিকুর রহমানকে সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে ঝালকাঠি শিল্পকলা একাডেমী হলরুমে তাকে এ সম্মাননা দেয়া।

অনুষ্ঠানের প্রধান অতিথি ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ হামিদুল হক সম্মাননা ক্রেস্ট তার হাতে তুলে দেন। এসময় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ নাসরিন আক্তার, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমীন। রক্ত কণিকা ঝালকাঠি টিম এর আয়োজন করে।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক আশিক লিটন, ঢাকা জেলা টিম সাধারন সম্পাদক আঃ রাজ্জাক মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝালকাঠি টিম উপদেষ্টা সৈয়দ আলী হাসান। এসময় ঝালকাঠি থেকে প্রকাশিত দৈনিক অজানা বার্তা’র সম্পাদক এসএম আব্দুর রহমান কাজল, প্রেসক্লাব সাধারন সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সুধী বৃন্দ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সৈয়দ আলী হাসান জানান, রক্ত কণিকা টিমের সাথে সম্পৃক্ত থেকে সাংবাদিকতা পেশায় মানবিক রিপোর্টিংয়ে অসামান্য অবদান রাখায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে। উল্লেখ্য, সাংবাদিক আতিক অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ ২৪. কম এর ঝালকাঠি প্রতিনিধি ও ঝালকাঠি থেকে প্রকাশিত দৈনিক শতকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার পদে কর্মরত আছে। এরপূর্বে তিনি দৈনিক আলোকিত বাংলাদেশ, ভোরের ডাক, বাংলাদেশ সময় পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ রিপোর্টিংয়ের জন্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ কর্তৃক বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..