× Banner
সর্বশেষ
জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৩, মামলা ৩০ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর কোটালীপাড়ায় আরডিএ’র ৩টি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন

অস্ট্রেলিয়ায় আইএসের হামলা, জনতার ভিড়ে গাড়ি, আহত ১৪

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০১৭

আন্তর্জাতিক ডেস্কঃ অস্ট্রেলিয়ার শহর মেলবোর্নে জনতার ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারের ওই হামলায় অন্তত ১৪ জন আহত হয়েছে। এ ঘটনায় চালকসহ অপর একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মেলবোর্ন পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত হামলার উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি। তবে গত দুই বছরে একই কায়দায় বিশ্বের বিভিন্ন দেশে ইসলামিক স্টেট (আইএস) হামলা চালিয়েছে।

বৃহস্পতিবার যেখানে হামলাটি চালানো হয়েছে তার খানিক দূরেই গত জানুয়ারি মাসে একই ধরনের হামলা হয়েছে। ওই ঘটনায় চারজন নিহত এবং ২০ জন আহত হয়েছিল। তবে আগের ঘটনা যে জঙ্গি কর্মকাণ্ড সে ব্যাপারেও কিছু জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী একজন জানান, হামলা চালানো গাড়িটি ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার গতিতে চালানো হয়েছে। জিম স্টোউপাস নামের ওই প্রত্যক্ষদর্শী অারও জানান, গাড়ি চালিয়ে আসার সময় গতি কমানোর মতো ঘটনা ঘটেনি। যখন ভিড়ের মধ্যে গাড়িটি উঠে যায়, ওই সময় পাশের একটি দোকানে ছিলেন তিনি। সেখান থেকেই ঘটনাটি দেখেছেন জিম।


এ ক্যটাগরির আরো খবর..