ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের মোহাম্মদপুর ইউনিয়নের নবম শ্রেণীর এক পরীক্ষার্থী শিক্ষক কর্তৃক যৌন নিপীড়নের শিকার হয়েছে। এ ব্যাপারে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছে আবু সিনা নামে ওই শিক্ষক।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের পাশ্ববর্তী এক ব্যক্তি জানান, নবম শ্রেণীর ওই শিক্ষার্থী পরীক্ষা শেষে গত বৃহস্পতিবার বাড়ি ফেরার জন্য বের হয়। পরে বান্ধবীরা সামনে এগিয়ে গেলে সে পেছনে পরে যায়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক আবু সিনা তাকে ডেকে ঘরে নিয়ে যায়।
ঘরে গেলে আবু সিনা দ্রুত দরজা লাগিয়ে তার গালে হাত দেয় এবং কেমন লাগছে ছাত্রীর কাছে জানতে চায়। ছাত্রী শিক্ষকের কু-মতলব টের পেয়ে ঘর থেকে বেরিয়ে যেতে চায়। পরক্ষনেই শিক্ষক আবু সিনা তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং তার প্যান্ট খোলে ফেলে যৌণ নীপিড়ন করে।
পরে ওই শিক্ষার্থী চিল্লাচিল্লি করার চেষ্টা করলে আবু সিনা তার মুখ চেপে ধরে। কিছুক্ষণ পরে মেয়েটি শিক্ষকের কাছ থেকে ছাড়া পেয়ে ঘর থেকে বের হয়ে বাহিয়ে গিয়ে জ্ঞান হারায়। এ সময় ছাত্রীর কয়েকজন সহপাঠী তাকে স্বাভাবিক করার চেষ্টা করে। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, শারীরিক শিক্ষা শিক্ষক মামুন, তরিকুল বিএসসি, শিক্ষক বিকাশ, আল মামুন মেয়েটিকে উদ্ধার করে মুখে পানি দিয়ে স্বাভাবিক করে বাড়ি পৌছে দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সহকারী শিক্ষক জানান, ঘটনার বিষয়ে শনিবার মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করা হলেও সে লজ্জায় কিছু জানায়নি। তবে তার কাছে ঘটনাটির বর্ননা দিয়ে একটি লিখিত নেয়া হয়েছে।
ওই বিদ্যালয়ের শিক্ষক আবু সিনার সাথে মোবাইলে কথা বললে তিনি কথা বলতে অস্বীকৃতি জানান এবং সরাসরি দেখা করে কথা বলবেন বলে জনান।
এ ব্যাপারে মাদারগঞ্জ এমবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, ঘটনাটি তিনি জেনেছেন কিন্তু মেয়েটির পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেয়া হয়নি। মেয়েটির ঘটনার বিবরন সম্বলিত লিখিতের বিষয়টি স্বীকার করে তিনি জানান, ছাত্রীটির লিখিত অভিযোগের কাগজটি তার কাছে নেই। সেটি তিনি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির কাছে দিয়ে ঘটনার বিচার চেয়েছেন।
এ ব্যাপারে মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান সোহাগের সাথে কথা বললে তিনি জানান, ওই শিক্ষার্থীর বাবা মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। বিদ্যালয় বন্ধ থাকায় প্রয়োজনীয় প্রদক্ষেপ নেয়া হয়নি। তবে ২/১ দিনে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ মিঞার সাথে কথা বললে তিনি জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এ ক্যটাগরির আরো খবর..