× Banner
সর্বশেষ
ক্ষমতা নয় মানুষের সেবা এই অঙ্গীকার ধারন করে নিরলসভাবে এগিয়ে চলেছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ শেখ হাসিনা ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে – আইনমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৯, উদ্ধার বিদেশি পিস্তল-গুলি,ম্যাগাজিন, মোবাইল ফোন ও একটি সুইচ গিয়ার চাকু বেজার বিদ্যুৎ নেটওয়ার্ক স্থাপনে ২১১ কোটি টাকার ব্যয় অনুমোদন প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ইউনেস্কোর সঙ্গে অংশীদারত্ব আরও শক্তিশালী করতে চায় বাংলা‌দেশ বেনাপোল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী মফিজুর রহমান পিন্টুর গণসংযোগ বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ১৬৯ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: হাটহাজারীতে আইনশৃঙ্খলা সভায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল নারী ও শিশু নির্যাতন বন্ধে নীরবতা নয়, চাই সম্মিলিত উদ্যোগ

মিরপুরে জঙ্গি আস্তানার মামলায় প্রতিবেদন দাখিল হয়নি

admin
হালনাগাদ: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ (বাবু)ঃ রাজধানীর মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানের দক্ষিণে অবস্থিত বর্ধমানবাড়ির জঙ্গি আস্তানায় বিস্ফোরণের মামলায় মামলায় প্রতিবেদন দাখিলের নতুন তারিখ আগামী ১৮ জানুয়ারি ধার্য করেছেন আদালত।

রোববার পুলিশ প্রতিবেদন না পাঠানোয় ঢাকার অতিরিক্ত মুখ্য হানগর হাকিম জসিম উদ্দিন নতুন এ তারিখ ধার্য করেন।

গত ৯ সেপ্টেম্বর র‌্যাব-৪ এর উপসহকারী পরিচালক (ডিএবি) হারুন অর রশিদ বাদী হয়ে দারুস সালাম থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় বলা হয়, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার মসিন্দা এলাকায় জঙ্গি আস্তানা থেকে গত ৪ সেপ্টেম্বর দিবাগত রাত আড়াইটায় দুই জঙ্গিকে আটক করে র‌্যাব। আটককৃত দুই সহোদর হল মাসুদ ও খোকন। ওই দুই সহোদর ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত থেকে মিরপুরের দারুস সালামের ওই বাড়িতে অভিযান চালায় র‌্যাব। গত মঙ্গলবার দিনভর আহ্বানের পর সন্ধ্যা নাগাদ জঙ্গিরা আত্মসমর্পণে রাজি হয়। পরে তারা রাত পৌনে ১০টার দিকে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। এতে আস্তানায় আগুন ধরে যায়। ওই দিন অভিযান স্থগিত রাখে র‌্যাব। রাতে গোলাগুলির আওয়াজও শোনা যায়।

এরপর গত বুধবার সকালে র‌্যাব জঙ্গি আস্তানায় অভিযান শুরু করলে প্রথমে তিনটিসহ মোট সাতটি মরদেহ পাওয়া যায়। প্রায় ১০০ ঘন্টা ওই জঙ্গি আস্তানার অভিযান চালিয়ে গত শুক্রবার সমাপ্ত ঘোষণা করা হয়। র‌্যাব উদ্ধার অভিযানের সময় ওই জঙ্গি আস্তানা থেকে ১৭টি শক্তিশালী বোমা, ৩০টি ইম্প্রুভাইজড হ্যান্ড গ্রেনেড, ৫০টি কেমিক্যাল বোমা, ১৫ কেজির মতো স্পিøন্টার, ১০ কেজি গান পাউডার, তিন কেজি সালফার, নয়টি খালি কেস, ১৫ থেকে ২০ কেজি চারকোল, অসংখ্য সার্কিট, এক কন্টেইনার এসিড, তরল দাহ্য পদার্থ ১১ কন্টেইনার, ধারালো অস্ত্র ৬১টি ও ২টি মাস্ক উদ্ধার করে।


এ ক্যটাগরির আরো খবর..