× Banner
সর্বশেষ
দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

রাজধানীতে ট্রাকের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত

admin
হালনাগাদ: সোমবার, ১৭ আগস্ট, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত আসাদুজ্জামান সেলিম (৩৪) ব্র্যাক ব্যাংকের আজিমপুর শাখার সিনিয়র অফিসার ছিলেন। এ সময় আহত হয়েছেন তার বন্ধু মোটরসাইকেলের চালক জাকির হোসেন (৩৩)। তিনি হাইকোর্টের সহকারী বেঞ্চ অফিসার।

তুরাগ থানাধীন ধৌর এলাকায় রবিবার রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ২টায় সেলিম মারা যান।

ঢামেক হাসপাতালে আসা নিহতের আত্মীয় শামসুর রহমান জানান, সেলিম রাজবাড়ী জেলার পাংশা উপজেলার আমবাড়ী গ্রামের আমজাদ হোসেনের ছেলে। সেলিম ও জাকির দুই বন্ধু মিরপুর ১০ নম্বরে একসঙ্গে ভাড়া বাসায় থাকেন। রবিবার তারা আশুলিয়ায় আরেক বন্ধুর বাসায় বেড়াতে যান। সেখান থেকে ফেরার পথে রাতে ধৌর নামক স্থানে ট্রাকের ধাক্কায় মারাত্মক আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মধুসুধন পান্ডে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহত জাকির ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..