× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

মেয়র আনিসুলের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

admin
হালনাগাদ: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের মৃত্যুতে  গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার রাতে এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, মেয়র আনিসুল হক একজন সফল ব্যবসায়ী ও উদ্যোক্তা ছিলেন।

তিনি প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক বার্তায় উত্তর সিটি করপোরেশন এলাকার উন্নয়নে আনিসুল হকের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনগণের কল্যাণে মেয়র আনিসুল হক অনেক যুগান্তকারী পদক্ষেপ নেন। অসাধারণ কাজের জন্য তিনি চির স্মরণীয় হয়ে থাকবেন।

শেখ হাসিনা প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত  পরিবারের প্রতি সমবেদনা জানান।

আনিসুল হক লন্ডনে  বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে (স্থানীয় সময় ৪টা ২৩ মিনিট)  একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি চিকিৎসাধীন ছিলেন।

মেয়র আনিসুল হকের প্রথম জানাজা হবে লন্ডনে। শুক্রবার বাদ জুমা এ জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। শনিবার বাংলাদেশ সময় সকাল ১১টা ৪০ মিনিটে বিমানযোগে ঢাকায় আনা হবে তাঁর মরদেহ।

সূত্র: বাসস


এ ক্যটাগরির আরো খবর..