× Banner
সর্বশেষ
জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ – প্রধানমন্ত্রী প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী বেনাপোল পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদ কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার  -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী অভিন্ন মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই -তথ্যমন্ত্রী সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি – তথ্যমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শা থানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ আটক-১ জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী শোকযাত্রার আগে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল

পুরো দেশটাকে লুট করে নিয়েছে সরকার: মির্জা ফখরুল

admin
হালনাগাদ: সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ  সবখাতে নজিরবিহীন দুর্নীতি চলছে। পুরো দেশটাকে লুট করে নিয়েছে সরকার। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি নেতা তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে সোমবার সন্ধ্যায় রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ব্যাংক, শেয়াবাজার সব শেষ। এ জন্যই স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান বলেছিলেন, সবাই পায় সোনার খনি আমি পেয়েছি চোরের খনি। আজকেও একই অবস্থা, দেশের সবকিছু লুট করে নিয়েছে। মেগা প্রজেক্টের নামে মেগা চুরি চলছে।

বিএনপি এ শীর্ষ নেতা বলেন, বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে। আজ আমাদের তরুণদের ধ্বংস করা হচ্ছে, দেশে গণতন্ত্র নেই। বিচার বিভাগকে ধ্বংস করে দেয়া হয়েছে। সংসদ নেই।

ফখরুল বলেন, ১৯৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে মানুষ সে সময়ের সরকারের হাত থেকে মুক্তি পেতে দোয়া করতো। ৭২ থেকে ৭৫ এর মতো এর মতো আবারো মানুষ হাত তুলে দোয়া জালেমের হাত থেকে মুক্তি পেতে প্রার্থনা করছে। পাথরের মতো এ সরকার চেপে আছে আর এ পাথর সরাতে হবে। বসে বসে স্লোগান না দিয়ে দলের নেতা-কর্মীদের অলিতে গলিতে ছড়িয়ে পড়ে সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে। সবাই অলিতে-গলিতে,ওয়ার্ডে ওয়ার্ডে ছড়িয়ে পড়ুন। বসে বসে উত্তর-দক্ষিণ স্লোগান দিলে হবে না। বেগম জিয়াকে প্রধানমন্ত্রী আর তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পারলে তবেই সফল হবো।

ফখরুল আরো বলেন, আমাদেরকে ঐক্য সৃষ্টি করতে হবে। সংগঠন সৃষ্টি করতে হবে। আন্দোলনের মুখেই নির্বাচনে যেতে হবে। সেখানে আমাদের জয়লাভ করতে হবে।’

ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি মুন্সি বজলুল বাছিত আঞ্জুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..