× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

দাখিল হয়নি প্রকাশক দীপন হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ (বাবু)ঃ জাগৃতির প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় বৃহস্পতিবার প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও পুলিশ প্রতিবেদন দাখিল না করায় আগামী ১৯ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছে আদালত।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম গোলাম নবী নতুন এই তারিখ ধার্য করেছেন।

মামলাটিতে এর আগে ৩ জন আসামী গ্রেপ্তার হয়ে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন। এরা হলেন, আনসার উল্লাহ বাংলাটিমের সদস্য খায়রুল ইসলাম, আব্দুস সবুর ও মঈনুল হাসান শামীম।

লেখক, ব্লগার, প্রকাশক, ভিন্নমতাবলম্বীসহ অন্তত ১০ জনকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ২০১৬ সালের মে মাসে পুলিশ আনসারুল্লাহ বাংলা টিমের সন্দেহভাজন ছয় জঙ্গির ছবি প্রকাশ ও পুরস্কার ঘোষণা করে ডিএমপি। ওই ছয়জনের মধ্যে শামীম নাম ছিল।

২০১৫ সালের ৩১ অক্টোবর শাহবাগে আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনার কার্যালয়ের ভেতরে ঢুকে দীপনকে হত্যা করে জঙ্গিরা।


এ ক্যটাগরির আরো খবর..