× Banner
সর্বশেষ
১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী লক্ষ্মীপুরে জমি বিরোধকে কেন্দ্র করে ছাত্রলীগকর্মীর হামলা, ভাঙচুরের অভিযোগ কোটালীপাড়া ভেজাল গুড় তৈরীর অপরাধে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা পাইকগাছায় চৈত্রের শেষে পৌষের আবহ, ঘন কুয়াশায় ঢাকা পড়ল প্রকৃতি ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৫ তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স ভবন-বিদ্যুতের কারণে আটকিয়ে আছে হস্তান্তর প্রক্রিয়া

শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধে শিগগিরই আইন প্রণয়ন -শিক্ষামন্ত্রী

admin
হালনাগাদ: শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭

উত্তম কুমার পাল হিমেলঃ ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অবৈধ কোচিং সেন্টার। এসব কোচিং সেন্টারের নামে কিছু অসাধু শিক্ষকরা অভিভাবকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। কোচিং বাণিজ্য বন্ধে শিগগিরই একটি আইন প্রণয়ন করা হচ্ছে। জানালেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

গতকাল স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে একাধিক প্রশ্নের জবাব দিতে গিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব তথ্য জানান।

সরকারি কোনো নীতিমালা ছাড়াই চলছে এসব কোচিং সেন্টারগুলো। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় কোচিং সেন্টারগুলো শিক্ষার্থীদের শিক্ষা দেয়ার চেয়ে অর্থ উপার্জনকেই বেশি প্রাধান্য দিচ্ছে। এটিকে একদিক দিয়ে কোচিং বাণিজ্যও বলা যায়। পাশের নিশ্চয়তার আশ্বাস দিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে মোটা অংকের টাকা। অভিভাবকরাও অসহায় তাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে বাধ্য হয়ে কোচিং সেন্টারে পড়াচ্ছেন।

হবিগঞ্জের জেলার নবীগঞ্জ উপজেলা ও পৌরসভাধীন ওসমানী সড়ক, কলেজ সড়ক, শেরপুর রোড, মধ্য বাজার, ডাকবাংলো সড়কসহ শহরের বিভিন্ন স্থানে রয়েছে অসংখ্য কোচিং সেন্টার। বিনা মূলধনে কোচিং ব্যবসা খোলার সুযোগ থাকায় শহরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে এসব কোচিং সেন্টারগুলো। এসব কোচিং সেন্টারগুলো ওপর সরকারের কোন রকম তদারকি ও নিয়ন্ত্রণ নেই। ব্যক্তিমালিকানাধীন এসব কোচিং সেন্টারে ইচ্ছামাফিক পত্রিকায় ও লিফলেটের মাধ্যমে বিজ্ঞাপন ও মিথ্যাচারের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে করছে প্রতারণা।

এসব কোচিং সেন্টারগুলোতে ভর্তি বা কোর্স ফিও নিচ্ছে ইচ্ছেমত এবং প্রতি বছর তা বেড়েই চলছে। একেক কোচিং সেন্টারে ভর্তি বা কোর্স ফি একেক রকম।

আগামী কয়েক মাসের মধ্যে শুরু হতে যাচ্ছে এসএসসি পরীক্ষা। আর এ সময়টিকে কাজে লাগিয়ে কোচিং সেন্টারগুলো শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা।

প্রত্যেক বছরে এসএসসি পরীক্ষার্থীদের মডেল টেস্ট পরীক্ষার শেষ মুহুর্তে দেখা যায় বিজ্ঞাপন, দেয়ালে দেয়ালে পোস্টার, ব্যানার লাগিয়ে প্রচারণা করছে কোচিং মালিকরা।

দেখা গেছে, এক একটি কোচিং সেন্টারে দিনে প্রায় তিন থেকে চারটি ব্যাচ পড়ানো হয়। প্রত্যেকটি ব্যাচে প্রায় ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থীকে পড়ানো হয়। কোচিং সেন্টারগুলোতে বিষয়ভিত্তিক শিক্ষক রয়েছে। আর কোচিং সেন্টারগুলোতে একটি ব্যাচ দেড় ঘণ্টা থেকে দুই ঘণ্টা পড়ানো হয়। এক একটি ক্লাস ৩০ থেকে ৪০ মিনিট পর্যন্ত নেয় কোচিং সেন্টারের শিক্ষকরা। শুধু এস,এসসি পরীক্ষাকে কেন্দ্র করেই না নবীগঞ্জের বিভিন্ন কোচিং সেন্টার খুলে প্রাইমারী স্কুলে ছাত্র-ছাত্রীসহ হাইস্কুল ও কলেজের ছাত্রছাত্রীদেরকেও পরীক্ষায় ফেলের ভয় দেখিয়ে এবং শতভাগ পাসের আশ্বাস দিয়ে সারা বছরই কোচিং সেন্টারে পড়তে বাধ্য করা হয়। অধিকাংশ অভিভাবক অসচেতন হওয়ার কারনে বিভিন্ন রং বে-রংয়ের কোচিং সেন্টারে পাড়াতে বাধ্য হচ্ছেন। অনেকে প্রাইমারী, হাইস্কুল ও কলেজের স্কুলের শিক্ষক তাদের স্কুল ফাকি দিয়ে ও ক্লাশে সঠিকভাবে পাঠদান না করে কোচিং সেন্টারে আসার কথা বলে দেন।

জানা যায়, দেশে কোচিং সেন্টার চালু করার জন্য সরকারের কোনো অনুমোদন নিতে হয় না। যে কেউ ইচ্ছা মতো, যখন খুশি কোচিং সেন্টার চালু করতে পারে। এর ফলে ব্যাঙের ছাতার মতো এখানে সেখানে গজিয়ে উঠছে কোচিং সেন্টার। শিক্ষার মহান সেবার ব্যানারে এক শ্রেণীর মুনাফালোভীরা হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।

এদিকে, সরকারের কঠোর পদক্ষেপের ফলে কোচিং বাণিজ্য বহুলাংশে হ্রাস পেয়েছে। কোচিং বাণিজ্য বন্ধে শিগগিরই একটি আইন প্রণয়ন করা হচ্ছে। আর প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষা কেন্দ্রে স্মার্ট মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্ত করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..