× Banner
সর্বশেষ
মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শায় ‘মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি নারী হাটহাজারীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন এমপি বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার শুরু করব – শিক্ষামন্ত্রী কৃষিতে সেন্সর, এআই ও ড্রোন ব্যবহারে কর্মপরিকল্পনা হচ্ছে – প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে – স্পিকার স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ১০

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭

নিউজ ডেস্কঃ  নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যের মাইদুগুরি শহরে আত্মঘাতী হামলায় অন্তত ১০ জন নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। চার আত্মঘাতী বোমারু এই হামলা চালায় বলে পুলিশ জানিয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যার দিকে শহরের মুনা এলাকায় এসব হামলার ঘটনা ঘটে। খবর বিবিসি, রয়টার্স।

পুলিশ জানায়, হামলাকারীদের মধ্যে নারী আত্মঘাতীও ছিল। রাজ্যের জরুরি বিভাগের কর্মকর্তা বেল্লো ডামাবাত্তা জানিয়েছেন, স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে নামাজরত একদল লোককে লক্ষ্য করে প্রথম বিস্ফোরণটি ঘটানো হয়। এতে সাত জন নিহত হন। আরেক হামলাকারী একটি বাড়ির ভেতরে গিয়ে বিস্ফোরণ ঘটায় এবং অপর দুজন তাদের লক্ষ্যের কাছে পৌঁছানোর আগেই বিস্ফোরণে নিজেদের উড়িয়ে দেয়। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম মাইদুগুরিতে এ ধরনের বহু হামলা চালিয়েছে। সেসব হামলার অনেকগুলোতেই নারী আত্মঘাতী বোমারুদের ব্যবহার করা হয়েছে।

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ২০০৯ সাল থেকে লড়াই চালিয়ে আসছে জঙ্গি বোকা হারাম।

চলতি বছরের প্রথমদিকে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী গবেষকদের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতিহাসে বোকো হারামই প্রথম জঙ্গিগোষ্ঠী যারা পুরুষদের চেয়ে নারী আত্মঘাতী বোমারুদের বেশি ব্যবহার করেছে।


এ ক্যটাগরির আরো খবর..