× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

মেহেরপুরে নবান্ন উৎসব উৎসব পালন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭

মেহের আমজাদ,মেহেরপুর (১৫-১১-১৭): মেহেরপুরে হেমন্তের শুরুর দিন নবান্ন উৎসব উপলক্ষে এবার পৌর কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয় নবান্নের পিঠা উৎসব মেলা।

মেহেরপুর জেলা প্রশাসন ও পৌরসভার যৌথভাবে গতকাল বুধবার সন্ধ্যা রাতে নবান্ন উৎসব ও পিঠা উৎসবের আয়োজন করে। একই সাথে নবান্ন উৎসব উপলক্ষে গ্রাম বাংলার গানে গানে সাজানো হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে পিঠা উৎসবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক পরিমল সিংহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিঠা উৎসব অনুষ্ঠানের উদ্বোধন করেন। নবান্ন উৎসবের সাথে মিশে আছে বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐহিত্য ও সংস্কৃতি। প্রাচীনকাল থেকেই বাঙালিয়ানার পরিচয় পাওয়া যায় এই নবান্ন উৎসবকে কেন্দ্র করে। নবান্ন উৎসব উপলক্ষে আয়োজন করা হয় পিঠা উৎসব। ১২টি বিভিন্ন প্রতিষ্ঠান হরেক রকম পিঠা তৈরী করে প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। প্রতিযোগিতায় সরকারী কলেজ প্রথম, জাতীয় মহিলা সংস্থা দ্বিতীয় ও সরকারী মহিলা কলেজ এবং পল্লী পিঠা ঘর যৌথভাবে তৃতীয় হন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।

জেলা প্রশাসক পতœী স্মৃতি রানী সিনহা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পতœী নাদিরা আহামেদ, মেহেরপুর পৌর মেয়র পতœী আরিফা আখতার রুশি, উপজেলা নির্বাহী কর্মকর্তা পতœী আফসানা রোজ পুরস্কার বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খাইরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মেখ ফরিদ আহামেদ, সহকারী কমিশনার মোহাম্মদ মামুন, পৌর সচিব তফিকুল ইসলাম, প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন সেখানে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..