× Banner
সর্বশেষ
গৌরনদীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার বিএনপি নেতার অফিসে হামলা চালিয়ে ভাংচুর, মারধর উত্তরাধিকার সূত্রে আমরা একটাপঙ্গু অর্থনীতি পেয়েছি – তথ্যমন্ত্রী ‎সংরক্ষিত নারী আসনে এমপির মনোনয়নে মনোনীত ঝিকরগাছার সাবিরা সুলতানা মুন্নী ঝিকরগাছায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৫৫ সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা

রংপুরে বাসে বোমা হামলায় বাদীর জেরা সম্পন্ন

admin
হালনাগাদ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫

শেখ মামুনুর রশিদ, রংপুর ব্যুরো :  রংপুরের মিঠাপুকুর উপজেলার বাতাসন এলাকায় যাত্রীবাহি বাসে পেট্রোল বোমা মেরে ৬ জন যাত্রীকে জীবন্ত পুড়িয়ে হত্যা মামলায় ১শ ৩২ জামায়াত ও শিবির নেতা-কর্মীর বিরুদ্ধে বিচার কার্য্য  শুরু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ কামরুজ্জামানের আদালতে মামলার বাদী মিঠাপুকুর থানার এস আই আব্দুর রাজ্জাকের সাক্ষ্য ও জেরা সম্পন্ন করা হয়। পরে আসামিপক্ষের  আইনজিবীদের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ বিচারক আগামী ১২ নভেম্বর পর্যন্ত মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহনের তারিখ নির্ধারন করেন।  চাঞ্চল্যকর এই মামলার বাদী এস আই আব্দুর রাজ্জাক আদালতে সাক্ষ্য দেবার সময় বাসে পেট্রোল মেরে ৬ বাস যাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনার বর্ননা দেন।  আসামীপক্ষের আইনজিবীদের ২ ঘন্টার দীর্ঘ জেরা শেষে মামলার বাদীর সাক্ষ্য গ্রহন সম্পন্ন হয়।

রাষ্ট্রপক্ষের আইনজিবী পিপি এ্যাড. আব্দুল মালেক  জানান, মামলার বাদীসহ ৫ জন সাক্ষী আদালতে আসেন, কিন্তু আসামীপক্ষের সময়ের আবেদনের কারনে বাদীর সাক্ষ্য গ্রহন গ্রহন শেষে মামলার কার্য্য মুলতবী করেন আদালত । পরে আদালত আগামী ১২ নভেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহনের তারিখ নির্ধারন করেন।

পিপি জানান, চাঞ্চল্যকর এ মামলায় বাদী তার সাক্ষ্য প্রদানের সময় মামলার অভিযোগ পুরোপুরি ভাবে আদালতে বর্ননা দিয়েছেন। আশা করা হচ্ছে মামলার বিচার যথাক্রমে এগিয়ে চলেছে। তারা ন্যায় বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন।

উল্লেখ্য চলতি বছরের ১৪ জানুয়ারী রাতে রংপুর- ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলার বাতাসন এলাকায় কুড়িগ্রামের উলিপুর থেকে ঢাকাগামী নৈশ কোচ খলিল পরিবহনে জামায়াত শিবিরের ক্যাডার বাহিনী চলন্ত বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে । এতে পুরো বাসটিতে আগুন ধরলে ৬ যাত্রী জীবন্ত দগ্ধ হয়ে মারা যান। এ সময় অগ্নিদগ্ধ হয় আরো অন্তত ২৫ যাত্রী।

এ ঘটনায় মিঠাপুকুর থানার এস আই আব্দুর রাজ্জাক বাদী হয়ে ১শ ৩৭ জনের নামে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে দীর্ঘ তদন্ত শেষে ১’শ ৩২ জন জামায়ত-শিবিরের নেতা-কর্মীর নামে আদালতে চার্জশীট দাখিল করেন পুশিশ। এ মামলায় পালাতক রয়েছেন ৮০ জন। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি থাকলেও গ্রেফতার না হওয়ায় আসামির অনুপুস্থিতিতে বিচার কার্য্য শুরু করেছেন আদালত। তবে এ পর্যন্ত পুলিশ ৫২ জনকে গ্রেফতার করেছে। আটককৃতরা সবাই কারাগারে বন্দী রয়েছেন বলে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..