× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নতুন প্রজন্মের এক উজ্জ্বল আদর্শ হতে পারেন ববি হাজ্জাজ

admin
হালনাগাদ: শুক্রবার, ১০ নভেম্বর, ২০১৭

এনডিএম প্রতিবেদকঃ  যার নামটা শুনলেই অনেকের মনে হয়তো বিলাসবহুল জীবন যাপনে বড় হওয়া, আপাদমস্তক দামী বেশভূষায় অভ্যস্ত, দেশের শীর্ষ ধনাঢ্য পরিবারের একজনের কথাই ভেসে উঠে, তিনি ববি হাজ্জাজ। নতুন প্রজন্মের এক উজ্জ্বল আদর্শ হতে পারেন ববি হাজ্জাজ!

এটা সত্য যে, বিদেশে বাংলাদেশীদের জন্য শ্রম বাজার চালুসহ স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের অর্থনৈতিক কাঠামো বিনির্মাণে তাঁদের পরিবার অসামান্য অবদান রেখেছে এবং তিনি সোনার চামচ মুখে নিয়েই জন্ম গ্রহণ করেছেন! তবে তিনি আভিজাত্যকে কাজে লাগিয়েছেন জ্ঞান অর্জনে, বিশ্বের সর্বচ্চো বিদ্যাপীঠ থেকে বৃত্তিসহ ডিগ্রী নিয়েছেন। বিশ্ববিদ্যালয় জীবন থেকেই আর দশটা সাধারণ বাংলাদেশী ছাত্রদের মতই বিদেশের মাটিতে কাজ করে নিজের খরচ চালিয়েছেন, অসামান্য মেধার পরিচয় দিয়ে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য থেকে লেখাপড়া শেষ করে পশ্চিমা দেশের ক্ষমতাসীন দলে রাজনৈতিক পরামর্শক হিসাবে কাজ করেছেন।

জননেতা ববি হাজ্জাজ, নতুন প্রজন্মের আদর্শ, আমাদের রাজনৈতিক পিতা, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন- এনডিএম এর মাননীয় চেয়ারম্যান। তিনি ত্যাগের মহান চেতনায় উদ্বুদ্ধ, ধর্মীয় মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত বাংলাদেশী জাতীয়তাবাদ রাজনীতির প্রবক্তা, জ্ঞানভিত্তিক সমাজব্যবস্থা সৃষ্টির অগ্রসেনানী, তারুণ্যের প্রথম পছন্দ, একজন প্রতিবাদী ও স্পষ্টভাষী হাস্যজ্জল ব্যক্তিত্ব।

তিনি অতি সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। আর তাই তো দলীয় কর্মসূচীতে তৃণমূল সফরকালে জনগণের অবস্থা স্বচক্ষে প্রত্যক্ষ করতে গাড়ি থামিয়ে রাস্তার পাশে চা খান, মানুষের সুখ-দু:খের কথা শোনেন। যশোরের কেশবপুরের এক গুচ্ছগ্রামে আমাদের সবাইকে অবাক করে দিয়ে এক বৃদ্ধ ব্যক্তির হাতের কাজে নিজে সহযোগিতা করেছেন, নাটোরের লালপুরে এক গ্রামে ঘরে ঘরে গিয়ে তাঁদের অবস্থা সম্পর্কে জেনেছেন, জামালপুরে নৌকা করে গিয়ে হাঁটুপানিতে নেমে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।

বিগত জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য প্রার্থী ছিলেন না, ছিলো না আপোষ করে বা পিছনের দরজা দিয়ে ক্ষমতার স্বাদ গ্রহণের লোভ। আর তাই তো সরকারের রক্ষচক্ষুকে উপেক্ষা করে, মন্ত্রীত্বের হাতছানিকে পিছনে ফেলে একতরফা নির্বাচনের বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে অবস্থান নিয়ে জাতীয় রাজনীতিতে আলোড়ন তুলেছিলেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা শুরু করলেও তরুণদের মধ্যে তাঁর জনপ্রিয়তায় ভয় পেয়ে অদৃশ্য কালো হাতের হস্তক্ষেপ শুরু হয়, প্রতিবাদে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। কিন্তু সেখানেই থেমে থাকেন নাই, “স্বপ্নের ঢাকা” ক্যাম্পেইনকে রুপ দেন ” স্বপ্নের দেশ” এ, শুরু হয় তরুণদের অংশগ্রহণে নাগরিক ক্ষমতায়ন আন্দোলন।

এরপর দেশের প্রতিটি অঞ্চলে চষে বেড়ান আমাদের প্রিয় নেতা ববি হাজ্জাজ। মিডিয়ার আড়ালে থেকে, প্রচার-প্রচারণাকে গৌণ করে কাজ শুরু করেন সাধারণ মানুষের জন্য। নাগরিক ক্ষমতায়ন আন্দোলনে গ্রামীণ স্বাস্থ্যসেবা, স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের দেশ গঠন কাজে সম্পৃক্তকরণ, রাজনৈতিক দলের কার্যক্রম পর্যবেক্ষনে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক সেমিনার আয়োজন, জংগীবাদ বিরোধী গবেষণা ও ক্যাম্পেইন ইত্যাদি বহুমুখী কাজে সরাসরি নেতৃত্ব দেন জননেতা ববি হাজ্জাজ।

এরপর শুরু হয় নতুন সংগ্রাম। নাগরিক ক্ষমতায়ন আন্দোলন করতে যেয়ে আমাদের প্রিয় নেতা ববি হাজ্জাজ বুঝতে পারেন জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিতে হলে, জবাবদিহিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে, রাষ্ট্রীয় ব্যবস্থায় ধর্মীয় মূল্যবোধের প্রতিফলন দেখতে এবং স্বাধীনতার মহান চেতনার বাস্তবায়ন করতে প্রয়োজন রাজনৈতিক শক্তি। আর তখনই শুরু হয় বাংলাদেশের রাজনীতির চিরায়ত প্রথার বাইরে, তারুণ্যের শক্তিতে আস্থা রেখে জননেতা ববি হাজ্জাজের নেতৃত্বে রাজনৈতিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন- এনডিএম।

সচেতন মহলের প্রশংসা, তারুণ্যের ভালোবাসা আর গণমানুষের আস্থায় প্রায় ১০ হাজার নেতা-কর্মী নিয়ে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জননেতা ববি হাজ্জাজ ৫ দফা দাবী নিয়ে এনডিএম এর আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা দেন। আর তাঁর ব্যক্তি ইমেজ, সুযোগ্য নেতৃত্ব এবং দূরদর্শী পরিকল্পনায় আজ দেশের অর্ধেকের বেশী স্থানে এনডিএম স্বক্রিয় কার্যক্রম শুরু করেছে। মাত্র ১ বছরের মধ্যে ইতিহাস সৃষ্টি করে নির্বাচন কমিশনে নতুন রাজনৈতিক দল হিসাবে ইনশাআল্লাহ নিবন্ধন পেতে যাচ্ছে এনডিএম।

দেশের শীর্ষস্থানীয় ইংরেজী দৈনিকে একসময় নিয়মিত প্রকাশিত হয়েছে জননেতা ববি হাজ্জাজের কলাম, শীঘ্রই প্রকাশিত হবে তাঁর লেখা বই। আমাদের মাননীয় চেয়ারম্যান আমাদের আদর্শ, নিরাপদ বিলাসবহুল জীবনের সাজানো বাগান ছেড়ে তিনি তপ্ত রাজপথকে বেছে নিয়েছেন জনগনের অধিকার আদায়ের জন্য।

শেষ করতে চাই একটা স্বপ্ন দিয়ে। মানুষ সবসময় তাঁর আশার সমান বড়, দুনিয়াতে প্রতিটি সাফল্যগাঁথার পিছনে ছিলো কষ্টের কথা। একদিন এদেশের নতুন প্রজন্মের কাছে জননেতা ববি হাজ্জাজ হয়ে উঠবেন স্বপ্নের নায়ক, তাঁকে অনুসরণ করতে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা হবে, সবার মুখে থাকবে একটি স্লোগান – ববি হাজ্জাজের অংগীকার, দেশ হবে জনতার।

 


এ ক্যটাগরির আরো খবর..