× Banner
সর্বশেষ
আজ ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আজ ১০ মার্চ (২৫ ফাল্গুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সার্টিফিকেটনির্ভর নয়, চাই কর্মমুখী শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার -প্রবাসী কল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক ভূমিকম্প উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী

টঙ্গীতে মাথায় কাফনের কাপড় বেঁধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

admin
হালনাগাদ: সোমবার, ৩০ অক্টোবর, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের টঙ্গীতে মাথায় কাপনের কাপড়ের পট্টি লাগিয়ে বিক্ষোভ মিছিল করেছে মহানগর ছাত্রদল। উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবির অভিমুখী বেগম জিয়ার গাড়ি বহরে ফেনীতে হামলার প্রতিবাদে আজ সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজ গেট এলাকায় এই বিক্ষোভ মিছিল বের হয়।

গাজীপুর মহানগর ছাত্রদলের ব্যানারে টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শেখ সুমনের নেতৃত্বে মিছিলটি গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। মিছিলটি সকাল সাড়ে ১০টায় টঙ্গী নগর ভবনের সামনে থেকে শুরু হয়ে মহাসড়ক প্রদক্ষিণ শেষে কলেজ গেট যাত্রী ছাউনীর সামনে গিয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।

মিছিলে আরো উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা মামুন হাওলাদার, আজিজুল হক রাজু, তাজুল ইসলাম তাজু, নূরুল ইসলাম ফরহাদ, আব্দুল হালিম, নাঈম, শুভ মিয়াজি, আল-আমিন ইসলাম আকাশ, আব্দুলাহ আহমেদ পার্থ, আব্দুর রব, শাহজাহান সাজু, রাজিব, শাওন, শান্ত, শৈবাল, সেলিম হোসেন পিয়াস প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..