× Banner
সর্বশেষ
ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে – মার্কিন অর্থমন্ত্রী সৈনিক নেবে বাংলাদেশ সেনাবাহিনী ইরানকে ‘আত্মসমর্পণের’ নির্দেশ ট্রাম্পের, প্রত্যাখ্যান করে যে বার্তা দিল ইরান সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা কক্সবাজারে ৫ লাখ টাকার জাল নোট ও সরঞ্জামসহ যুবক গ্রেফতার ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে ইরান যুদ্ধ নিয়ে বিবৃতি দিলেন পুতিন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের ইফতার মাহফিলে প্রবাসীদের মিলনমেলা তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে হামলা, স্যাটেলাইট ছবিতে ধ্বংসের চিত্র অপরাধীদের ক্ষেত্রে জিরো টলারেন্স এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রতিমন্ত্রী মীর হেলালের

হিজাববিহীন সৌদি শহর!

admin
হালনাগাদ: শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের শহর অথচ ধর্মীয় কোনো বিধিনিষেধ নেই। নারীদের হিজাব পড়ার কোনো বাধ্যবাধ্যকতা নেই। আর দশটি কসমোপলিটান শহরের মতোই, ধর্ম, বর্ণ ও জাতিসত্ত্বার বিভেদহীন। অবাস্তব কল্পনা মনে হলেও খোদ সৌদি যুবরাজই এমন একটি শহরের প্রস্তাব করেছেন। শহরটির নাম বলা হচ্ছে নিওম।

সম্প্রতি বিশ্বের শিল্প ও বাণিজ্য উদ্যোক্তাদের এক সম্মেলনে নিওম শহরের প্রস্তাব করেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। প্রস্তাবে বলা হয়, পঁচিশ হাজার বর্গকিলোমিটারের এ শহর হবে প্রচলিত সামাজিক ও ধর্মীয় বিধিনিষেধ ও প্রথা মুক্ত এবং নবায়নযোগ্য জ্বালানি দ্বারা চালিত। সেখানে থাকবে না কোনো ট্র্যাফিক জ্যাম ও দূষণ। এ সময় নিওম শহরটির একটি দৃষ্টিনন্দন প্রোমোশনাল ভিডিও প্রদর্শন করা হয়। সেখানে দেখা যায়, নারী ও পুরুষরা একসঙ্গে চলাফেরা করছে ,শরীরচর্চা করছে। নেই পর্দা প্রথা।

সৌদি কতৃপক্ষ জানিয়েছে, নতুন চিন্তা,প্রযুক্তি গবেষণা আর বাণিজ্যের এক বিশ্বায়িত শহর হবে নিওম।

জানা গেছে, ক্রমাগত জ্বালানি তেলের বাজারের পতনের পর থেকে বাজেট ঘাটতি এবং অর্থনৈতিক সংকোচনের মুখোমুখি হচ্ছে সৌদি আরব। জ্বালানি তেলের ওপর থেকে নির্ভরতা কমিয়া আনার লক্ষ্যে ‘ভিশন ২০৩০’ নামে একটি পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে দেশটি। যার সর্বশেষ সংযোজন ‘নিওম’। শহরটি নির্মাণে ব্যায় হবে ৫০০ বিলিয়ন ডলার। সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিল থেকে এর ব্যায়ভার যোগান দেয়া হবে।

মোহাম্মদ বিন সালমান যুবরাজ হবার পর থেকেই একের পর এক যুগান্তকারী পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে সৌদি আরব। তেলের ওপর নির্ভরতা কমানো এবং সামাজিক সংস্কার এর লক্ষ্যে কাজ করছেন যুবরাজ। গত মাসেই সৌদি নারীদের গাড়ি চালানোর অধিকার দিয়ে আইন করা হয়, যা কার্যকর হবে ২০১৮ এর জুনে। কট্টর পুরুষতান্ত্রিক আর শরিয়া আইন শাসিত সৌদি আরবে এটি ছিল এক অভাবনীয় পরিবর্তন।


এ ক্যটাগরির আরো খবর..