× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

পুরনো মোবাইলও দ্রুত চার্জ করার সহজ উপায়

admin
হালনাগাদ: বুধবার, ২৫ অক্টোবর, ২০১৭

প্রযুক্তি ও ওয়েব ডেস্কঃ নতুন ফোন কেনার পরে চার্জিং নিয়ে সেভাবে সমস্যা হয় না। কিন্তু ফোন একটু পুরনো হতে শুরু করলেই সমস্যার সূত্রপাত। ফোনের ব্যাটারি চার্জ হতেই অনেকটা সময় নষ্ট হয়ে যায়।

একটি সর্বভারতীয় হিন্দি দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, এমন কিছু পদ্ধতি রয়েছে, যেগুলি মানলে ফোন দ্রুত চার্জ করা সম্ভব। যেমন, ফোন একটু পুরনো হলে নিয়মিত সেটিকে আপডেট করান। খবর এবেলার।

এর ফলে ফোন যেমন স্লো হবে না, ফোনের ব্যাটারিও ভাল থাকবে। ব্র্যান্ডেড চার্জার ব্যবহার করার চেষ্টা করুন। কম্পিউটার বা ওয়ারলেস চার্জিং করলেও চার্জ হতে সময় বেশি লাগে। ফলে প্লাগ পয়েন্ট থেকে ফোন চার্জ করাই শ্রেয়।

এক নজরে দেখে নিন, চার্জিংয়ের সময়ে কী কী করলে ফোন দ্রুত চার্জ করা যায়—

• ফোন চার্জে বসানোর সময়ে ব্যাটারি সেভিং মোড অন করে দিতে পারেন।

• ফোন চার্জ করার সময়ে ফ্লাইট মোড অ্যাক্টিভেট করে দিন। এর ফলে কলিং, ইন্টারনেট, জিপিএস সবই বন্ধ থাকবে।

• যেখানে ফোন চার্জ করছেন সেই জায়গাটি খুব গরম বা ঠান্ডা হলে চার্জিংয়ে বেশি সময় লাগে। অতিরিক্ত গরমে ফোন চার্জ করলে ফোনের তাপমাত্রাও বেড়ে যায়। ফলে অত্যন্ত ধীর গতিতে ফোন চার্জ হয়।

• ফোন যদি অফ করে চার্জ দেন, তা হলেও সেটি দ্রুত চার্জ হবে।


এ ক্যটাগরির আরো খবর..