× Banner
সর্বশেষ
দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে – সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা

ছাতকে কলেজ ছাত্রের উপর সন্ত্রাসীদের হামলা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫

সাফী চৌধুরী, প্রতিনিধি, সিলেট: সুনামগঞ্জের ছাতক থানায় সঙ্গবদ্ধ একদল সন্ত্রাসী কর্তৃক তোফায়েল অাহমদ বাবলু (২২) নামের এক কলেজ ছাত্রকে ধারালো অস্ত্রদ্বারা কুপিয়ে গুরুতর অাহত করেছে।

বুধবার দুপুরে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ অাবদুল হক স্মৃতি অনার্স কলেজ গেট এলাকায় এ ঘটনাটি ঘটেছে। সে ওই কলেজের ডিগ্রি প্রথম বর্ষের একজন মেধাবী ছাত্র ও স্থানীয় দিঘলী চাকল পাড়া গ্রামের লকুছ মিয়ার পুত্র। মুমুর্ষ অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই তার শরীরের বিভিন্ন অংশে অস্ত্রপ্রচার করা হবে বলে রোগির অভিভাবক অালহাজ্ব অামির অালী জানিয়েছে। অাহত কলেজ ছাত্রের মুখে, ডান হাত, পরীরের পিছনের ঘাড় ও পেটসহ শরীরের বিভিন্ন অংশে অসংখ্যা চিহৃ রয়েছে। খবর পেয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান ছাতক উপজেলার কালারুকা ইউনিয়ন অা’লীগের সহ-সাধারন সম্পাদক অাশিকুর রহমান, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক ফয়জুল অালম লিটনসহ তার সহপাঠী ও অাত্মীয় স্বজন।

এদিকে ঘটনার পর স্থানীয়রা বাবলুর উপর।হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে কয়েক দফা বিক্ষোভ মিছিল শেষে সড়কটি অবরোধ করে রাখে। এসময়।যানবাহনের যানজটের সৃষ্টি হয়। পরে থানা পুলিশের এস অাই নব গোপাল ও এস অাই সোহেল রানার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সাথে অালাপ করে এবং অপরাধিদের গ্রেফতারের অাশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়। পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যেই তার উপর চিহৃত সন্ত্রাসীরা এ বর্বরতা চালিয়েছিল বলে স্থানীয়দের ধারনা।


এ ক্যটাগরির আরো খবর..