× Banner
সর্বশেষ
জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৩, মামলা ৩০ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর কোটালীপাড়ায় আরডিএ’র ৩টি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন

উত্তেজনা আরো একধাপ বাড়িয়ে দিলো যুক্তরাষ্ট্র

admin
হালনাগাদ: সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ এশিয়ায় মোতায়েন মার্কিন সর্ববৃহৎ বিমানবাহী রণতরী ইউএসএস রোনাল্ড রিগ্যান দক্ষিণ কোরিয়ার বুসান বন্দরে ভিড়েছে। দক্ষিণ কোরিয়ার সাথে সপ্তাহব্যাপী বড় ধরণের যৌথ সামরিক মহড়া শেষে বুশানে ভিড়ল পরমাণু শক্তিচালিত এক লাখ টনেরও বেশি ওজনের রণতরীটি।

ইউএসএস রোনাল্ড রিগ্যানের নেতৃত্বাধীন মার্কিন স্ট্রাইক গ্রুপে গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ারসহ আরো কয়েকটি যুদ্ধজাহাজ রয়েছে।

আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়ার কারণে পিয়ংইয়ংয়ের সাথে চলমান উত্তেজনা আরো তুঙ্গে উঠেছে। যৌথ প্রতিরক্ষা জোরদারের লক্ষ্যে মহড়া চালানো হয়েছে বলে দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মহড়ায় যুদ্ধবিমান, হেলিকপ্টারসহ যুদ্ধজাহাজ এবং সাবমেরিন অংশ নিয়েছে।

এদিকে, বুশানবাসী মার্কিন নৌবহরকে স্বাগত জানানোর পরিবর্তে এর বিরোধিতা করেছে। বন্দরে বিশাল ব্যানার দেখা গেছে যাতে লেখা ছিল- “মার্কিন বাহিনী ফিরে যাও।”

এ তথ্য জানিয়েছে মার্কিন সামরিক বিষয়ক দৈনিক স্টারস অ্যান্ড স্ট্রাইপস।


এ ক্যটাগরির আরো খবর..