× Banner
সর্বশেষ
কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্ব দিচ্ছে সরকার -ফকির মাহবুব আনাম মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে চিকিৎসকদের কাজ করতে হবে: প্রধানমন্ত্রী জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস অর্থ অভাবে বারান্দায় পড়ে থাকা লতিফ সরদারের পাশে পাইকগাছা ইউএনও সংবাদ প্রকাশের পরও ঘুম ভাঙেনি কর্তৃপক্ষের; পাইকগাছায় সাড়ে চার কিলোমিটার সড়কে চরম দুর্ভোগ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার – প্রাণিসম্পদ মন্ত্রী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি প্রেম মানতে না পারায় মেয়েকে লাঠির আঘাতে হত্যা উপজেলা-জেলা হাসপাতালকে আরও সক্ষম করা হচ্ছে: প্রধানমন্ত্রী টানা বৃষ্টি, বন্যা ও পাহাড়ধসে চট্টগ্রাম বিভাগে মৃত বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় ৯.৩ লাখ মানুষ

রাসুল (সা.)-এর পছন্দনীয় খাবার খাওয়া কি সুন্নত?

admin
হালনাগাদ: শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭

ধর্ম ও জীবন ঃ নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় বেসরকারি একটি টেলিভিশনের জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

প্রশ্ন : রাসুল (সা.)-এর পছন্দনীয় জিনিসগুলো কি সুন্নত? যেমন : লাউ খাওয়া?

উত্তর : সুন্নত বলতে রাসুল (সা.) যেটাই পছন্দ করেন, সেটাই সুন্নত—ঠিকই বলেছেন। সুন্নতের পারিভাষিক রূপ এখানে আসবে না। যে কাজগুলো রাসুল (সা.) প্রাকৃতিকভাবে অথবা স্বভাবজাতভাবে করেছেন, সেগুলো রাসুল (সা.) করেছেন, এ জন্য সুন্নত। কিন্তু স্বভাবজাত হওয়ার কারণে এই কাজগুলোর হুকুম ইবাদত হিসেবে সুন্নত নয়। যেমন : লাউ খাওয়া, এটি ইবাদতের কাজ নয়, এটি একটি খাবার। ব্যক্তিগত পছন্দ-অপছন্দের বিষয় এটি। কিন্তু রাসুল (সা.) পছন্দ করেছেন, এটা যদি কেউ মনে করেন এবং সেই জন্য তিনি যদি করেন, তাহলে তিনি অবশ্যই সুন্নতের অনুসরণ করলেন, ইবাদত-সওয়াবের অনুসরণ করলেন। কিন্তু শুধু লাউ খাওয়া এবং এটাকে মনে করা সওয়াবের কাজ—এ কাজটি শুদ্ধ নয়।

আল্লাহর নবী (সা.) কিছু কাজ করতেন স্বভাবজাতভাবে, যেগুলোকে বলা যেতে পারে ব্যক্তিগত কাজ বা প্রাকৃতিক বিষয়, যেমন : ওঠাবসা, চলাফেরা, কাপড়চোপড়, পোশাক ইত্যাদি। এগুলো ইবাদতের সুন্নতের মধ্যে আসবে না। এটিকে সুন্নতে আব্বুদিয়া বলা হয় না, এটিকে সুন্নতে আদিয়া বলা হয়, অর্থাৎ এটি স্বভাবজাত সুন্নত।


এ ক্যটাগরির আরো খবর..