অর্থনীতি ডেস্কঃ রিহ্যাবের সহযোগিতায় বাংলাদেশ হাউজ বিল্ডিং কর্পোরেশনের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে তিনদিনের গৃহায়ণ অর্থায়ন মেলা রাজধানীতে শুরু হচ্ছে।
হোটেল সোনারগাঁও এর ব্যালকনি হলে সকাল সাড়ে ১০টায় এ মেলার উদ্বোধন করা হবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ মেলা উদ্বোধন করবেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, রিহ্যাবের সিনিয়র সহ-সভাপতি নুরুন্নবী চৌধুরী (শাওন) এমপি, অর্থমন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগের ইউনুসুর রহমান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লাহ খন্দকার, রাজউক চেয়ারম্যান মো. আবদুর রহমান, হাউস বিল্ডিং কর্পোরেশনের চেয়ারম্যান শেখ আমিন উদ্দিন আহমেদ ও রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন বক্তব্য রাখবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হাউস বিল্ডিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্তী।হোটেল সোনারগাঁও বলরুমে এ মেলা আগামীকাল থেকে ২১ অক্টোবর পর্যন্ত চলবে।