× Banner
সর্বশেষ
নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম এপ্রিল মাসে দেশে তেলের কোনো সংকট হবে না হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে ‘ফুয়েল কার্ড’ নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে খুলে যাবে – ডনাল্ড ট্রাম্প ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশে আমির হামজাকে আইনি নোটিশ

‘দৈনিক পূর্বকোণ’ এর বিরুদ্ধে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা

admin
হালনাগাদ: রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭

রাজিব শর্মা,চট্টগ্রামঃ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার পরিবারকে বিশ্বের তৃতীয় দুর্নীতিপরায়ণ পরিবার হিসেবে চিহিৃত করে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকা দৈনিক পূর্বকোণের বিরুদ্ধে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা দায়ের করা হয়েছে।

রোববার চট্টগ্রাম জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেনাত বেগমের আদালতে এ মামলা দায়ের করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

মামলায় দৈনিক পূর্বকোণের মালিক পক্ষের দুইজনকে আসামি করা হয়েছে। তারা হলেন তসলিম উদ্দিন ও জসিম উদ্দিন।

আদালত অভিযোগ আমলে নিয়ে দুই বিবাদীকে ১৫ দিনের মধ্যে আদালতে হাজির হতে সমন জারি করেছেন বলে জানান মামলার বাদী ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

গত ১১ অক্টোবর পূর্বকোণে ‘বিশ্বের শীর্ষ দুর্নীতিবাজ পরিবারে তৃতীয় খালেদা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। তাতে ‘ফক্স নিউজ পয়েন্ট এবং র‌্যাকার ওয়াইল্ড’ নামে দুটি সংবাদের সূত্র উল্লেখ করা হয়। পরদিন পত্রিকাটি দুঃখ প্রকাশ করে অনলাইন সংস্করণ থেকে সংবাদটি তুলে নেয়।

আইনজীবী সাত্তার বলেন, “খালেদা জিয়া দেশের তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী ও দেশের সর্ববৃহৎ দলের চেয়ারপারসন এবং সাবেক রাষ্ট্রপতির স্ত্রী। তার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যেপ্রণোদিত মানহানিকর সংবাদ পরিবেশন করায় চেয়ারপারসনের পাশাপাশি বিএনপি নেতাকর্মীরা সংক্ষুব্ধ।”


এ ক্যটাগরির আরো খবর..