× Banner
সর্বশেষ
ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে ৩৭৮১৪ পরিবারকে – প্রধানমন্ত্রী মধুখালীতে ছায়া সংসদে বিতর্ক উৎসবে বিজয়ী দল সরকারি আইনউদ্দীন কলেজ ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে দুই গবাদি পশুর মৃত্যু ডিজিটাল নিরাপত্তা ও মিডিয়া লিটারেসি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিতে চাইলে ভিসা আবেদন বাতিল ঢাকাকে ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী আদিবাসী সংক্রান্ত জাতিসংঘের স্থায়ী ফোরামের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তী গ্রেপ্তারের ঘটনায় আলোকিত ব্যাচ ‘৯৫ সংগঠনের বিবৃতি 

হাজার হাজার একর আবাদি জমির ফসল হুমকিতে বেগুনবাড়ীতে নতুন অবৈধ ইটভাটা

admin
হালনাগাদ: বুধবার, ১১ অক্টোবর, ২০১৭

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি। ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের ভোপলা গ্রামে আবাদি কৃষি জমি নষ্ট করে তৈরী হয়েছে নতুন একটি ইটভাটা। তারা ইট উৎপাদনে ইতিমধ্যে সকল প্রকার কার্যক্রম শেষ করেছে।

আর এই ইট ভাটা করতে গিয়ে দখল করা হয়েছে প্রায় ৪ একর আবাদী কৃষি জমি। এছাড়াও ভাটার চারপাশে বেশ কিছু বাড়ি ও হাজার হাজার একর কৃষি জমি রয়েছে। ভাটাটি চালু হলে আশপাশের পরিবেশের উপর মারাত্বক খারাপ প্রভাব পড়বে বলে জানিয়েছেন এলাকাবাসী। তাদের মতে ভাটা চালু হলে আশেপাশের হাজার হাজার একরের ফসলি জমির ধান নষ্ট হয়ে যাবে। তাই তারা অবিলম্বে এই ইট ভাটাটি বন্ধ করে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন।

বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই এলাকায় ইট ভাটাটিতে ইট তৈরীর কাজ চলছে দেধারছে। অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে ইট পোড়ানো। আর ভাটার সামনে বিশাল খড়ির স্তুপ দেখে বোঝায় যায় পরিবেশের উপর কি পরিমান ক্ষতিকারক প্রভাব পড়বে। ভোপলা গ্রামের প্রবীন ব্যক্তি ইউসুফ আলী জানান, আমাদের প্রধান পেশাই হলো কৃষি। আর এভাবে ইট ভাটাটি শুরু হলে আমরা ধ্বংস হয়ে যাবো। ইট ভাটার কারনে আমাদের ফসলি জমিগুলোতে আর ধান হবে না। একই গ্রামের রবিউল জানান, ইট ভাটার জন্য প্রায় ৪ একর জমি ইতিমধ্যে ভাটা নষ্ট করেছে। আমরা চাইনা এমন ক্ষতিকারক একটি ইটভাটা আমাদের এখানে কার্যক্রম চালাক। আমরা চাই ইট ভাটাটি বন্ধে অবিলম্বে প্রশাসন যাতে করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করে; নাহলে আমরা মানববন্ধনসহ বড় ধরনের প্রতিবাদ কর্মসূচী দিতে বাধ্য হবো।

এ ব্যাপারে ওই ওয়ার্ডের মেম্বার দুলাল হোসেন জানান, আমরা ইতিমধ্যে তাদেরকে ভাটা না দিতে অনুরোধ করেছি। কিন্তু তারা তা শোনেনি। বেগুনবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান বণি আমিন জানান, ভাটাটির ট্রেড লাইসেন্সের জন্য ওরা আমার কাছে এসেছিল। আমরা আপাতত তাদেরকে ট্রেড লাইসেন্স দিচ্ছি। যে কাউকে ট্রেড লাইসেন্স দেয়া আমাদের দায়িত্ব।

ইট ভাটার মালিক মানিক হোসেন জানান, আমরা ভাটার অনুমোদনের জন্য জেলা প্রশাসকের কাছ থেকে অনুমতি নিয়েছি। পরিবেশ অধিদপ্তরে দরখাস্ত দিয়েছি। আজকে ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নিয়েছি। কিছুদিনের মধ্যে সকল প্রকার কাজ শেষ করে ভাটায় ইট পোড়ানোর কাজ শুরু করবো। বিনা অনুমোদনে এমন ইটভাটার ফলে হাজার হাজার একর আবাদি কৃষি জমি ও বাড়িঘর নষ্ট হবে এমন প্রশ্নের জবাবে মানিক জানান, জেলায় সবাই আমাদের মতই করে ইটভাটা পরিচালনা করে আসছে। তাদের বেশিরভাগেরই কোন অনুমোদন নাই।

এ ব্যাপারে জেলা প্রশাসক আব্দুল আওয়াল জানান, ওই এলাকায় নতুন কোন ইটভাটাকে আমরা অনুমোদন দেয়নি। ইট ভাটার মালিকদেরকে খুব শিঘ্রই আমরা ডাকবো এবং এ ধরনের অবৈধ ইটভাটা বন্ধে অভিযান চালাবো এবং আইনগত ব্যবস্থা নিব। আইন-কানুনের বাহিরে কোন কর্মকান্ড মেনে নেয়া হবে না।


এ ক্যটাগরির আরো খবর..