× Banner
সর্বশেষ
বই মেলা হলো ভাষা, সংস্কৃতি ও মুক্তবুদ্ধি চর্চার মিলনমেলা -সংস্কৃতি মন্ত্রী আজ ৮ মার্চ রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ মার্চ (২৩ ফাল্গুন) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

মেহেরপুর কে.এফ.সি জাতীয় মহিলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

admin
হালনাগাদ: বুধবার, ৪ নভেম্বর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুর :
মেহেরপুর কে.এফ.সি জাতীয় মহিলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৩ টায় মেহেরপুর স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এবং মেহেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ফুটবল চ্যাম্পিয়ন শীপ টুর্নামেন্টে পুলিশ সুপার হামিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান, (রাজস্ব) হেমায়েত হোসেন, সিভিল সার্জন ডা. মজিবুল হক, প্রেস ক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো, জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর ডি.এফ.এ’র সভাপতি কে.এম আতাউল হাকিম লাল মিয়া, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আনোয়ারুল হক শাহী প্রমুখ।
উদ্বোধনী খেলায় কুষ্টিয়া জেলা একাদশ ৭-২ গোলে ঝিনাইহ একাদশকে পরাচিত করেন। কুষ্টিয়া একাদশের পক্ষে  আম্বিয়া একাই ৩ টি, দিপা ৩টি ও বিউটি একটি গোল করেন। পরাজিত ঝিনাইদহ জেলা একাদশের পক্ষে উন্নতি ও মাছুরা একটি করে গোল করেন।


এ ক্যটাগরির আরো খবর..