× Banner
সর্বশেষ
বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি ডাসারে কথিত পীরের দরবারে ওরজকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৩৬ লাখ টাকার দিয়েছে ট্রান্সকম গ্রুপ হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা

আজ ঢাকায় আসছেন ভারতের অর্থমন্ত্রী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ  ভারতের অর্থ ও করপোরেট বিষয়ক মন্ত্রী অরুণ জেটলি তিনদিনের সফরে আজ মঙ্গলবার ঢাকায় আসছেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের আমন্ত্রণে আসছেন তিনি ।

অরুণ জেটলির সঙ্গে ভারত সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক বিভাগের সচিব সুভাষ চন্দ্র গর্গ ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ভারতীয় শিল্প ও বণিক সমিতির (এফআইসিসিআই) ৩০ সদস্যের উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল থাকবেন।

ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশের অর্থমন্ত্রী এবং সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে করবেন ভারতের অর্থ ও করপোরেট বিষয়ক মন্ত্রী অরুণ জেটলি। দুই অর্থমন্ত্রী ২০১৫ সালের জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর এবং ২০১৭ সালের এপ্রিলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে গৃহীত অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন অংশীদারিত্ব উদ্যোগসমূহের অবস্থা পর্যালোচনা করবেন।

এতে আরও বলা হয়, বুধবার ভারত ও বাংলাদেশের অর্থমন্ত্রীদের উপস্থিতিতে চারশ’ কোটি মার্কিন ডলারের তৃতীয় ঋণরেখা বাস্তবায়নের জন্য চুক্তি সই হবে। চলতি বছরের এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে বাংলাদেশের জন্য সাড়ে চারশ’ কোটি মার্কিন ডলারের এই ঋণরেখা ঘোষণা করা হয়। তৃতীয় ঋণরেখা চুক্তিটি সই হলে বাংলাদেশের অগ্রাধিকারপ্রাপ্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পের বাস্তবায়ন সম্ভব হবে।

এছাড়াও দু’দেশের অর্থমন্ত্রীর উপস্থিতিতে বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষার জন্য ভারত ও বাংলাদেশের মধ্যে চুক্তির উপর যৌথ ব্যাখ্যামূলক নোট সই হবে।

ঢাকা সফরকালে ভারতের অর্থ ও করপোরেট বিষয়ক মন্ত্রী অরুণ জেটলি ‘পলিসি রিসার্চ ইন্সটিটিউট অফ বাংলাদেশ’ এবং ভারতীয় হাইকমিশনের উদ্যোগে ‘ভারত সরকারের ম্যাক্রোইকনোমিক ইনিশিয়েটিভ’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় হাইকশিনের পক্ষ থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া’র ক্যাশলেস ভিসা সার্ভিস পরিচালনার লক্ষ্যে একটি নুতন স্কিম সেবা যৌথভাবে উদ্বোধন করবেন দু’দেশের অর্থমন্ত্রী। এছাড়া তারা এক্সিম ব্যাংক অফ ইন্ডিয়ার ঢাকা কার্যালয়ও উদ্বোধন করবেন।


এ ক্যটাগরির আরো খবর..