× Banner
সর্বশেষ
মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শায় ‘মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি নারী হাটহাজারীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন এমপি বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার শুরু করব – শিক্ষামন্ত্রী কৃষিতে সেন্সর, এআই ও ড্রোন ব্যবহারে কর্মপরিকল্পনা হচ্ছে – প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে – স্পিকার স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মেহেরপুরে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

admin
হালনাগাদ: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭

মেহের আমজাদ, মেহেরপুর (২৯-০৯-১৭):  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন,র‌্যালী,কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

শুক্রবার বিকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের শুভ সূচনা করা হয় । এর পরপরই মেহেরপুর -১ আসনের এমপি’র বাসভবনের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয় ।

র‌্যালীটি মেহেরপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয় । র‌্যালী শেষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে কেক কাটা হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি কুতুবউদ্দীন আহম্মেদ-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আকবর জালাল । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি একে আজাদ সাগর, জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ছাত্র নেতা ইমন, জুলকার নাইন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..