× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

ছাতকে দুর্ঘটনা রোধে পরিবহন শ্রমিকদের প্রশিক্ষণ কর্মশালা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭

চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ)::  ছাতকে সড়ক দুর্ঘটনা ও যানজট নিরসনে ট্রাফিক বিভাগ পরিবহন শ্রমিকদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। বুধবার ২৭সেপ্টেম্বর উপজেলার গোবিন্দগঞ্জ তানজিনা কমিউনিটি সেন্টারে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ জেলা ট্রাফিক বিভাগের উদ্যোগে ‘সড়ক নিরাপত্তায় চালকদের করণীয়’ প্রশিক্ষণে বিভিন্ন যানবাহনের চালক-হেলপাররা অংশ গ্রহণ করে। ট্রাফিক ইন্সপেক্টর নির্মল চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এএসপি সার্কেল (ছাতক-দোয়ারাবাজার) মোঃ দুলন মিয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর শামছুল ইসলাম, ছাতক থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান, গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, ছাতক ট্রাফিক পুলিশ পরিদর্শক সাজ্জাদ খান, সুনামগঞ্জ সদর ট্রাফিক পুলিশের এটিএসআই ইউসুফ আহমদ, গোবিন্দগঞ্জ ট্রাফিক পুলিশ পরিদর্শক রেজাউর রহমান, ছাতক প্রেসকাবের সাংগঠনিক সম্পাদক কাজি রেজাউল করিম রেজা, সুনামগঞ্জ অটোটেম্পু অটোরিক্সা শ্রমিক (১৬৯৩) ইউনিয়নের সাধারণ সম্পাদক ইজ্জাদুর রহমান, শ্রমিক নেতা মোশাহিদ আলী, আব্দুল খালিক, ইবরাহিম আলী, এরশাদ আলী, রইছ উদ্দিন রানা প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালায় চলন্ত পরিবহনে যাত্রীদের জীবনের নিরাপত্তায় চালকদের মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা ও গতি নিয়ন্ত্রনে রেখে রাস্তায় যানবাহন চালানোর উপর গুরুত্বারোপ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..