× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

ডেমরায় গ্যাস রাইজার বিস্ফোরণে ২ শিশু দগ্ধ

admin
হালনাগাদ: সোমবার, ১৭ আগস্ট, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর ডেমরায় গ্যাস রাইজার বিস্ফোরণে আরিয়ান (১১) ও দিন ইসলাম (৫) নামে দুই শিশু দগ্ধ হয়েছে। ডেমরা সারুলিয়ায় সোমবার দুপুর ১টায় এ ঘটনা ঘটে।

দগ্ধ আরিয়ানের ফুপু নাসিমা বেগম জানান, আঁখি আক্তার তার ছেলে দিন ইসলামকে নিয়ে তাদের বাসায় কাজে আসেন। দুপুরে আরিয়ান ও দিন ইসলাম দোতালার ছাদে খেলা করছিল। এ সময় নিচতলায় হঠাৎ গ্যাস রাইজার বিস্ফোরিত হলে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এতে আরিয়ান ও দিন ইসলাম দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতাল বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, আরিয়ানের ৯৫ শতাংশ এবং দিন ইসলামের শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে। আরিয়ানের অবস্থা আশঙ্কাজনক। আরিয়ান সারুলিয়া পশ্চিম বক্সনগরের কুতুব উদ্দিনের ছেলে। সে কিশোরালয় কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণীর ছাত্র।


এ ক্যটাগরির আরো খবর..