× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

নবীগঞ্জ উপজেলার ৮৮টি মন্ডপে শারদীয় দূর্গাপুজার ব্যাপক প্রস্তুতি, শহরসহ সর্বত্র উৎসবের আমেজ!

admin
হালনাগাদ: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার ১৩ টি ইউনিয়নে ৮১টি ও পৌরসভায় ৭টি মিলে ৮৮টি পূজা মন্ডপে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গাপুজার প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। প্রতিটি পুজা মন্ডপে প্রতিমা তৈরীর কাজ প্রায় সম্পন্ন হয়েছে। এখন চলছে মন্ডপ সাজসজ্জার কাজ।

শারদীয় এ পুজাকে কেন্দ্র করে হিন্দু ধর্মাবলম্বী সকল পুজারী ও ভক্তবৃন্দের মাঝে বিপুল আনন্দ ও উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আনন্দ ও উৎসাহ উদ্দীপনা ঘাটতি নেই বিভিন্ন সংগঠন ও সামাজিক লোকজনের মাঝেও । প্রতিমা কারিগরগন দিনরাত কাজ করে ব্যস্ত সময় কাটিয়ে ইতিমধ্যে শেষ করেছেন মুর্তির রংতুলির আছড়ে প্রতিমা তৈরীর কাজ। নবীগঞ্জ সদর কেন্দ্রীয় গোবিন্দ জিউড় আখড়া পুজা সংঘ,শিবপাশা সন্ন্যাস সংঘ,লোকনাথ মন্দির পুজা সংঘ,গয়াহরি প্রগতি সংঘ, গয়াহরি শ্রী দুর্গা সংঘ, গীতা সংঘ,পূর্ব তিমিরপুর পুজা সংঘ ৭টি পুজায় ব্যাপক আয়োজন করা হয়েছে। তবে পৌর এলাকার শিবপাশা সন্ন্যাস পুজা সংঘ কমিটির পুজারীবৃন্দ সবচেয়ে ব্যতিক্রমধর্মী ও সুন্দর আয়োজন হাতে নিয়েছেন।

শাস্ত্রমতে জানাযায়, এ বছর দেবী নৌকায় আগমন এবং ঘোটকে গমন করবেন । এ বছর নবীগঞ্জ ১৩টি ইউনিয়নে ৮১টি এবং পৌরসভায় ৭টি মন্ডপে সাড়ম্বরে পূজা অনুষ্টিত হবে। প্রত্যেক পূজা মন্ডপের সেচ্ছাসেবকদের পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নবীগঞ্জ উপজেলা কমিটির সভাপতি নিখিল আচার্য্য বলেন,আসন্ন শারদীয় দুর্গাপুজা সুন্দর ও সুষ্টভাবে সম্পাদনের জন্য পুলিশ প্রশাসনসহ সকল শ্রেনীপেশার মানুষের সহযোগীতা কামনা করি।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল বলেন, নবীগঞ্জ উপজেলার ৮৮ টি পূজা মন্ডপে সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গাপুজা সাড়ম্বরে পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কিছু ঝুকিপূর্ন মন্ডপসহ সবকটি মন্ডপেই ইতিমধ্যে প্রশাসনিক ব্যবস্থা জোরদারের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। দুর্গাপুজা সুন্দর ও সুষ্টভাবে সম্পাদনের জন্য প্রশাসনসহ সকল শ্রেনীপেশার মানুষের সহযোগীতা কামনা করি।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার বলেন,নবীগঞ্জ উপজেলার ৮৮টি পুজা মন্ডপে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপুজা উদযাপন হবে। সরকারের পক্ষ থেকে এ বছর নবীগঞ্জের প্রতিটি পুজা মন্ডপে ৫০০ কেজি করে সরকারী চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পুজানুষ্টান শান্তিপূর্নবাবে পালনের জন্য সকল ধরনের প্রশাসনিক ব্যস্থা গ্রহন করা হয়েছে।

নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী বলেন, ধর্ম যার যার উৎসবের আনন্দ সবার। বর্তমান সরকার ধর্মীয় সম্প্রীতি রক্ষায় শারদীয় দুর্গাপুজায় সকল ধরনের প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করেছেন।

আগামী ২৬শে সেপ্টেম্বর মঙ্গলবার ষষ্ঠীপুজার মধ্য দিয়ে নবীগঞ্জের সকল পুজা মন্ডগুলোতে ৫ দিন ব্যাপী শারদীয় দূর্গাপুজা শুরু হবে। এ পূজাকে কেন্দ্র করে সারাদেশের ন্যায় নবীগঞ্জের সকল পুজারী ও ভক্তবৃন্দের মাঝে সর্বত্র যেন উৎসবের আমেজ বিরাজ করেছে।


এ ক্যটাগরির আরো খবর..