× Banner
সর্বশেষ
আদালতের নির্দেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত কর্মী বেনাপোলে জেলা যুবদল নেতা ইমদাদের ব্যাপক গণসংযোগ, মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি ৫ আগস্ট উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত বগুড়ায় জমি বিরোধ; সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যা পররাষ্ট্র-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত স্বাস্থ্য মন্ত্রীর কাছে বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি নেতৃবৃন্দের জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার আল্লাহ কেন মোক নেয় না; সন্তানদের অবহেলায় পঙ্গু বৃদ্ধ বাবার আক্ষেপ

খাদ্যমন্ত্রীকে বরখাস্ত করুন

admin
হালনাগাদ: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে বরখাস্ত করে ও শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ড. কামাল হোসেন ও ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে আয়োজিত এক সমাবেশ তিনি এ আহ্বান জানান।

বর্তমান সরকারের উদ্দেশে কাদের সিদ্দিকী বলেন, ‘রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় ঐক্যের চেষ্টা করুন। এ সুযোগ আর পাবেন না। রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতীয় ও আন্তর্জাতিকভাবে পদক্ষেপ নিন।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, ‘দেশে ফিরে খাদ্যমন্ত্রীকে বরখাস্ত করুন।’ তিনি আরও বলেন, ‘কোনও লজ্জা থাকলে এ সময়ে কেউ মিয়ানমার থেকে কিছু আনতে যায় না। এটা বুদ্ধিহীনের কাজ, এটা বিবেচনাহীন কাজ।’

কাদের সিদ্দিকী বলেন, ‘সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীকে মিয়ানমারে পাঠিয়ে রোহিঙ্গাদের সমস্যা সমাধানে কূটনৈতিক কার্যক্রম শুরু করা হোক।’ তিনি আরও বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসকে কাজে লাগান। যা হয়েছে তা হয়েছে, এখন এসব ভুলে যান।’

বক্তব্যে বিএনপির ত্রাণ আটকে দেওয়ায় সমালোচনা করেন কাদের সিদ্দিকী। সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘সংকীর্ণতা ছেড়ে দিন। রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে সবাইকে সুযোগ দিন।’


এ ক্যটাগরির আরো খবর..