× Banner
সর্বশেষ
নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে ‘ন্যাশনাল হেলথ কার্ড’ চালু করছে সরকার – আইসিটি মন্ত্রী মাদারীপুরে মানবপাচারচক্রের সক্রিয় সদস্য ১৫ মামলার আসামি জুলহাস গ্রেফতার

বেনাপোল ইসলামী ব্যাংকের বিরুদ্ধে গ্রাহকদের মাঝে জাল টাকা দেওয়ার অভিযোগ

admin
হালনাগাদ: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭

স্টাফ রিপোর্টার বেনাপোল : বেনাপোল ইসলামি ব্যাংকের মাধ্যমে গ্রাহকদের জাল নোট দেওয়ার সত্যতার অভিযোগ পাওয়া গেছে। রোববার জাল নোট গ্রাহককে দিয়ে সোমবার বিকাশের মাধ্যমে সে টাকা পরিশোধ করে ইসলামি ব্যাংকের ম্যানেজার।

অভিযোগকারী বেনাপোল ভবেরবেড় গ্রামের  শাহাজাহানের স্ত্রী  নাজমা খাতুন জানান , তার স্বামী বিদেশ থেকে ইসলামি ব্যাংকে টাকা পাঠায়। সেই অনুযায়ী ইসলামি ব্যাংকে টাকা উঠানো হয় ৩১০১০ (একত্রিশ হাজার দশ টাকা) টাকা। ব্যাংকের ভিতর টাকা গননা করে সেখানে ৫০০ শত টাকার  একটি টাকা সন্দেহ হলে সে টাকা ব্যাংকের কর্মকর্তাদের দেখালে সেটা জাল বলে সনাক্ত হয়। আর ব্যাংক কর্মকর্তা বলে এটা আমরা দেই নাই। এটা আপনি নিজে পাল্টিয়েছেন। এসময় নাজমা কান্নাকাটি করলে তার এক আত্নীয় এসে ব্যাংকে সিসি ক্যামেরা টানতে বলে । তখন ম্যানেজার ঘাবড়ে যেয়ে বিকাশ নাম্বার রেখে দিয়ে আজ সোমবার সে টাকা পরিশোধ করে।

বেনাপোল ইসলামি ব্যাংকে যেয়ে ম্যানেজার হাফিজুর রহমানকে ব্যাংকে না পেয়ে  সোমবার বিকাল  সাড়ে ৪ টার সময় যেয়ে ব্যাংকে না পেয়ে তার মোবাইল ফোনে  বিষয়টি জানতে চাইলে তিনি বলেন অনেক টাকার ভিতর একটা থাকতে পারে । তাৎক্ষনিক অস্বীকার করে বলে আসলে আমাদের ব্যাংক থেকে এরকম লেন দেন হয় না। ম্যানেজারকে সিসি ক্যামেরা দেখাতে বললে তিনি বলেন আমি এখন বাইরে আছি , তাছাড়া সিসি ক্যামেরায় এসব মিলানো সম্ভব না। মহিলা তার নিকট থেকে ঐ টাকার সাথে টাকা দিয়েছে কিনা তাতো দেখা যাবে এ প্রশ্ন করলে  তিনি তার কোন সদত্তর দিতে পারেন নাই।


এ ক্যটাগরির আরো খবর..