× Banner
সর্বশেষ
ভারত মহাসাগরীয় অঞ্চলে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও মালদ্বীপের অঙ্গীকার জাপানি প্রযুক্তি খাতে বাংলাদেশি দক্ষ জনশক্তি সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ দূতাবাসে AI-ভিত্তিক সেমিনার অনুষ্ঠিত সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই – মির্জা ফখরুল পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর জ্বালানিখাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করল বাংলাদেশ ও রাশিয়া ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চালিত হবে বৈদেশিক সম্পর্ক -পররাষ্ট্রমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে সংস্কার ও জবাবদিহিতা জোরদার করবে সরকার – পরিকল্পনা প্রতিমন্ত্রী বাংলাদেশের অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ – বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ীর বিরুদ্ধে চার্জ শুনানি আগামী ১৮ অক্টোবর

admin
হালনাগাদ: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ (বাবু)ঃ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ী সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে সম্পদের হিসাব দাখিল না করার মামলায় চার্জ গঠনের শুনানি পিছিয়ে নতুন তারিখ আগামী ১৮ অক্টোবর ধার্য করেছে আদালত।

সোমবার এ মামলা সংক্রান্তে আপিল বিভাগে রীট বিচারাধীন থাকায় ঢাকা মহানগর দায়রা জজ মোঃ কামরুল হোসেন মোল্লা সময় আবেদন মঞ্জুর করে এ তারিখ ঠিক করেন। এর আগে গত ২৩ এপ্রিল একই আদালতে এ আসামী উপস্থিত হয়ে জামিনের প্রার্থণা করলে আদালত তার জামিন মঞ্জুর করেন। এরও আগে গত ১২ এপ্রিল মামলাটির চার্জশিট আমলে নিয়ে এ আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছিল আদালত। ২০১৬ সালের ১৯ জানুয়ারী দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আব্দুস সাত্তার সরকার আদালতে চার্জশিট দাখিল করেন। রাজধানীর রমনা থানায় ২০১৪ সালের ৩০ জানুয়ারি দুদকের উপ-পরিচালক আর কে মজুমদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় বলা হয়, ২০১২ সালের ২৫ জানুয়ারি ইকবাল মান্দ বানু বরাবর সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করে দুদক। ওই নোটিস ইকবাল মান্দ বানুর পক্ষে তার বাড়ির তত্ত্বাবধায়ক জাকির হোসেন গ্রহণ করেন। অভিযুক্ত ইকবাল মান্দ বানুর বরাবর সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হলে তিনি ওই নোটিশের বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। হাইকোর্ট স্থগিতাদেশ দেন।

পরে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার জজ আদালত হাইকোর্টেও স্থগিতাদেশ স্থগিত করে দেয়। আপিল বিভাগ সর্বশেষ ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বরের আদেশে রিট পিটিশন নিস্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্ট বিভাগের স্থগিতাদেশ স্থগিত করেন। ফলে চার্জশিট দাখিলে আর কোন বাধা না থাকায় চার্জশিট দাখিল করে দুদক।


এ ক্যটাগরির আরো খবর..