× Banner
সর্বশেষ
জাপানি প্রযুক্তি খাতে বাংলাদেশি দক্ষ জনশক্তি সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ দূতাবাসে AI-ভিত্তিক সেমিনার অনুষ্ঠিত সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই – মির্জা ফখরুল পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর জ্বালানিখাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করল বাংলাদেশ ও রাশিয়া ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চালিত হবে বৈদেশিক সম্পর্ক -পররাষ্ট্রমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে সংস্কার ও জবাবদিহিতা জোরদার করবে সরকার – পরিকল্পনা প্রতিমন্ত্রী বাংলাদেশের অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ – বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

আ ফ ম বাহাউদ্দিন নাছিমের অবৈধ সম্পদ অর্জনের মামলায় রায় আগামী ২৮ সেপ্টেম্বর

admin
হালনাগাদ: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ (বাবু)ঃ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের অবৈধ সম্পদ অর্জনের দুর্নীতির মামলায় রায় ঘোষণার দিন আগামী ২৮ সেপ্টেম্বর ধার্য করেছে আদালত।

সোমবার মামলার যুক্তিতর্কের শুনানি শেষে ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস এ দিন ঠিক করেন। এর আগে মামলার বিচার কার্য চলাকালে আদালত চার্জশিটের ২৪ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ করেন। এরপর আসামীর আত্মপক্ষ শুনানি অনুষ্ঠিক হয়।

আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে ২০০৭ সালের ৯ জুলাই সম্পদ বিবরণীর নোটিশ জারি করে দুদক। বাহাউদ্দিন নাছিমের মা নোটিশ গ্রহণ করেন। এরপর ওই বছর ১৭ জুলাই নাছিম তার মা নূর জাহান বেগমের মাধ্যমে সম্পদ বিবরণী দাখিল করেন। দাখিল করা সম্পদ বিবরণীতে নাছিম নিজ নামে এবং তার স্ত্রী ডাক্তার সুলতানা শামীমা চৌধুরীর নামে ২ কোটি ৭ লাখ ৬৬৮ টাকার সম্পদ অর্জন করেন বলে উল্লেখ করেন।

মামলার অভিযোগে বলা হয়, সম্পদ বিবরণী যাচাইকালে বাহাউদ্দিন নাছিম এবং তার স্ত্রীর ১৭ লাখ ৫৯ হাজার ৭৮ টাকা টাকার সম্পদ গোপনের তথ্য পাওয়া যায়। নাছিম এবং তার স্ত্রী ৪১ লাখ ৫৮ হাজার ৫৯৯ টাকা আয় করেন। ফলে তারা এক কোটি ৮৩ লাখ এক হাজার ৬৪৬ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন।

পরবর্তীতে এক কোটি ৮৩ লাখ এক হাজার ৬৪৬ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ১৭ লাখ ৫৯ হাজার ৭৮ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ২১ নভেম্বর রমনা থানায় বাহাউদ্দিন নাছিম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের উপ-পরিচালক বেনজীর আহম্মদ মামলা করেন। ওই মামলায় দুদকের সহকারী পরিচালক রফিকুল ইসলাম ২০০৮ সালের ৮ অক্টোবর বাহাউদ্দিন নাছিমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।


এ ক্যটাগরির আরো খবর..