মেহের আমজাদ, মেহেরপুর (১১-০৯-১৭): বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি মোঃ আকরাম হোসেন চৌধুরীর সাথে মতবিনিময় করেছেন মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দরা।
মেহেরপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা আইনজীবী সমিতি ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড.মোখলেছুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হাইকোর্টের বিচারপতি মোঃ আকরাম হোসেন চৌধুরী। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ গাজী রহমান,অতিরিক্ত জেলা ও দায়রা জজ টিএম মুসা, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মহিদুজ্জামান। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাড. আসাদুল হক ।
জেলা জজ আদালতের অতিরিক্ত পি পি কাজী শহিদুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আদালতের পি পি পল্লব ভট্টাচার্য,জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক পিপি একরামূল হক হীরা, জেলা পরিষদের সাবেক প্রশাসক ও সাবেক পিপি এ্যাড.মিয়াজান আলী, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এ্যাড.মারুফ আহম্মেদ বিজন, এ্যাড. ইব্রাহীম শাহিন, অ্যাড. শফিকুল ইসলাম, অ্যাড. ইয়ারুল ইসলাম প্রমূখ।