× Banner
সর্বশেষ
নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত পবিত্র শবে কদরের ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ

শার্শায় ভোক্তা অধিকার আইন বাস্তবায়ন ও জনসচেতনতা সেমিনার

admin
হালনাগাদ: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোরের শার্শায় ভোক্তা অধিকার আইন- ২০০৯ বাস্তবায়ন ও জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে উপজেলা প্রসাশনের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এ সেমিনারের আয়োজন করে।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু ।

সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এ উল্লেখিত ভোক্তাদের কি ধরনের অধিকার ও আইন রয়েছে তা নিয়ে আলোচনা করেন।
বিশেষ করে সাধারন ভোক্তাদের কিভাবে সচেতন করে তোলা যায় সে ব্যাপারেও আলোচনা করা হয়।

সেমিনারে উপজেলার বিভিন্ন বাজারের দোকানে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করা, মেয়াদ উর্ত্তীণ, ভেজাল ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কোন পণ্য যাতে বাজারে বিক্রি না হয় এবং পরিমাপে কারচুপি ঠেকানো বিষয়ে আলোচনার পাশাপাশি হোটেল রেস্তোরা গুলিতে যেন পরিস্কার পরিচ্ছন্নতা বজায় থাকে সে ব্যপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়।

এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, শার্শা থানার ওসি (তদন্ত) তাসমিম আহম্মেদ, বেনাপোল পোর্ট থানার ওসি (ভারপ্রাপ্ত) আলমগীর হোসেন সহ জনপ্রতিনিধিগন ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগন।


এ ক্যটাগরির আরো খবর..