× Banner
সর্বশেষ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল করার নির্দেশ রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বেইজিং – চীনা রাষ্ট্রদূত এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল ‘সুখের খামার’ প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ গুনভর ইউএসএর কাছ থেকে ১৩ বছরের এলএনজি আমদানিতে নীতিগত অনুমোদন সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

ডুমাইন ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০১৭

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহনের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন হাফেজ মোঃ রিয়াজুল ইসলাম এবং গীতা পাঠ করেন বাবু নৃপেন্দ্রনাথ মন্ডল গত সোমবার ৪ঠা সেপ্টেম্বর ডুমাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম (পিরু) এর সভাপতিত্বে এবং ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ শাকির আহম্মেদ টোকন এর সঞ্চালনায় ডুমাইন ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম (মাসুম) সাবেক চেয়ারম্যান শাহ্্ আসাদুজ্জামান (তপন) এর ইউনিয়ন সচিব জনী অধিকারী এর মাধ্যমে নতুন দায়িত্ব গ্রহন করেন।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আর.এম, সেলিম শাহ্্ নেওয়াজ কামারখালী ইউনিয়নের সচিব মোঃ ইকবাল হোসেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন ফরিদপুর জেলা পরিষদের সদস্য ও বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক বাবু দেব কুমার রায়, বাগাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খান, আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা এছাড়া আরো বক্তব্য দেন মোঃ মঞ্জুরুল ইসলাম (মজনু), শিল্পপতি শেখ খলিলূর রহমান (বাদশা), মোঃ আকমাল হোসে মৃধা, বীর মুক্তিযোদ্ধা মোঃ সফিকুল ইসলাম (লিয়া), বীর মুক্তিযোদ্ধা মোঃ রওশন ইসলাম (গরীব মোহাম্মদ), বাবু বিষ্ণুপদ বিশ্বাস, শ্রী অমল কৃষ্ণ মন্ডল, সহ প্রমুখ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের নবাগত ইউপি সদস্য ও সকল আওয়ামীলীগের নেতা কর্মী এবং ইউনিয়নের জন সাধারন বৃন্দ। সব শেষে ডুমাইন ইউনিয়নের চেয়াম্যান মোঃ খুরশিদ আলম (মাসুম) তার ইউনিয়নকে একটি মাদক মুক্ত, নেশা মুক্ত এবং সন্ত্রাস মুক্ত ইউনিয়ন গড়ে তুলবেন বলে সকলের সার্বিক সহযোগিতা কামনা করে বক্তব্য ও অনুষ্ঠান শেষ করেন।


এ ক্যটাগরির আরো খবর..