দি নিউজ ডেস্কঃ অনেকেই শরীরের শখ করে ট্যাটু আঁকেন। এবার সেই ট্যাটুর মধ্যে ফিটনেস ট্র্যাকার বসিয়ে দেওয়া হচ্ছে। ওই ট্যাটু দিচ্ছে স্বাস্থ্যের খবর। এ কাজটা করেছে ক্যায়োটিক মুন নামের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। ফিটনেস ট্র্যাকার এই ট্যাটুর নাম দেওয়া হয়েছে, টেক ট্যাট।
তবে প্রতিষ্ঠানটি বলছে, এখনও তারা এই প্রযুক্তি নিয়ে বিস্তর গবেষণা করছে, যাতে এর ব্যবহার আরও বাড়ানো যায়। এ খবর জানিয়েছে প্রযু্ক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ।
টেকক্রাঞ্চকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী বেন লাম জানিয়েছেন তারা ট্যাটু আঁকার জন্য ইলেকট্রো কনডাক্টিভ কালি ব্যবহার করা হয়েছে। কয়েক মাস আগে ক্যায়োটিক মুন প্রতিষ্ঠানটি কিনে নিয়েছে আন্তর্জাতিক বাজারজাতকারী প্রতিষ্ঠান একসেঞ্চার। ক্যায়োটিক মুনের প্রধান নির্বাহী বেন লাম বলেন, টেক ট্যাট আসলে এখন পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এটি একটি প্রোটোটাইপ ডিভাইস। এর আরও অনেক উন্নয়নের কাজ বাকি আছে। বিশেষ করে অ্যাপ্লিকেশনভিত্তিক প্ল্যাটফর্মে ব্যবহারের উপযোগী করে তুলছি আমরা এই ডিভাইসটিকে।
তবে কবে নাগাদ ব্যবহারকারীরা টেক ট্যাট ব্যবহার করতে পারবেন সেটা এখনো নিশ্চিত করে বলেতে পারেননি বেন। তিনি জানান, আমাদের লক্ষ্য থাকবে ব্যবহারকারীদের হাতে একটা কার্যকরী প্রযুক্তি তুলে দেওয়া। সেজন্য আমরা বাড়তি কিছু যোগ করার চেষ্টা করছি।