× Banner
সর্বশেষ
জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকের ক্ষেত্রে দাম বাড়ছে না – তথ্য উপদেষ্টা প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বিএসটিআইকে আরও কার্যকর করা হবে – শিল্পমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে – স্বাস্থ্য মন্ত্রী যশোরের শার্শার গোগা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল -ডিএক্স উদ্ধার ডাসারে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি মধুখালিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে মেগচামী ইউনিয়ন বিএনপি মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত

‘প্রধান বিচারপতির ঘটনায় হিন্দুরা সেই দালালদের চিনতে পেরেছে’

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০১৭

নিউজ ডেস্ক : হিন্দু সম্প্রদায়ের ভোট ব্যাংক এক দলটির হাতেই ছিল। এই দলটি খুব সার্থকভাবে কিছু দালাল তৈরি করতে পেরেছে। প্রধান বিচারপতির ঘটনাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায় সেই দালালদের চিনতে পেরেছে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে হিন্দু মহাজোটের নেতারা এসব অভিযোগের কথা বলেন। প্রধান বিচারপতির রায়কে ঘিরে ওঠা সমালোচনার প্রতিবাদে এই

সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, প্রধান বিচারপতির পদ একটি সাংবিধানিক পদ। তিনি কোনো ব্যক্তি নন, তিনি একটি প্রতিষ্ঠান। তাকে নিয়ে অশালীন বক্তব্য দেওয়া আদালত অবমাননার শামিল। কিন্তু আজ সরকারের মন্ত্রী থেকে সরকারি দলের বড় বড় নেত্রী যেভাবে, যে ভাষায় প্রধান বিচারপতিকে আক্রমণ করে কথা বলছেন, তা ইতিহাসে বিরল।
হিন্দু মহাজোটের মহাসচিব বলেন, ‘আমরা আদালতের রায় ও পর্যবেক্ষণগুলো দেখেছি। রায়ে বঙ্গবন্ধুকে কোনোভাবেই খাটো করা হয় নাই। প্রধান বিচারপতি মেধা ও যোগ্যতাবলেই প্রধান বিচারপতি হতে পেরেছেন। কারও দয়াদাক্ষিণ্যে নয়। আমরা মনে করি, এ দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের একজন হওয়ার কারণেই তাকে এভাবে হেয় করা হচ্ছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় হিন্দু মহাজোটের আন্তর্জাতিক সম্পাদক রিপন দে, যুগ্ম মহাসচিব মণিশঙ্কর মণ্ডল, মহিলাবিষয়ক সম্পাদক প্রতিভা বাগচী প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..