× Banner
সর্বশেষ
কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল করার নির্দেশ রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বেইজিং – চীনা রাষ্ট্রদূত এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল ‘সুখের খামার’ প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ গুনভর ইউএসএর কাছ থেকে ১৩ বছরের এলএনজি আমদানিতে নীতিগত অনুমোদন সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ উন্নয়নকাজে অনিয়ম করলে ঠিকাদারকে কালোতালিকাভুক্ত করা হবে – গৃহায়ণ প্রতিমন্ত্রী সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

হ্যাকারের কবলে বাংলাদেশের বিকাশ

admin
হালনাগাদ: সোমবার, ২৮ আগস্ট, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ বিকাশের সার্ভার হ্যাক করে টাকা চুরির অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- খোরশেদ, আবুল হোসেন, আরিফুর রহমান, ইকবাল হাসান ও আবদুল হামিদ। আজ সোমবার ডিবির এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়। ক্ষুদে বার্তায় আরো জানানো হয়, চক্রটি বিকাশের সার্ভার হ্যাক করে নিজেদের নামে কেনা সিমে বিভিন্ন অংকের টাকা স্থানান্তর করে। দীর্ঘদিন ধরে তারা এই কাজ করে আসছিল। এ বিষয়ে আজ সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে ক্ষুদে বার্তায় জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..