× Banner
সর্বশেষ
আজ ২১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ এপ্রিল (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ শার্শায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা বিতর্কে বিএনপির মনোনীত নারী প্রার্থী মতুয়া সুবর্ণা ঠাকুর

মহরমে “হ্যাঁ”, একাদশীতে দূর্গাপ্রতিমা নিরঞ্জনে “না”

admin
হালনাগাদ: রবিবার, ২৭ আগস্ট, ২০১৭

প্রতিবেশী ডেস্কঃ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দুর্গাপুজো মহরম এবং ইদ উপলক্ষ্যে সকল উদ্যোক্তাদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৈঠকে সিদ্ধান্ত হয়, দশমীর দিন সন্ধে ৬টার পর থেকে হবে না কোনও নিরঞ্জন। কারণ, পরেরদিন মহরম। তার পরদিন অর্থাৎ, ২ অক্টোবর সকাল ১০টা থেকে ফের নিরঞ্জন শুরু হবে। সেইসঙ্গে তিনি জানিয়ে দেন, রেডরোডে শোভাযাত্রা পালিত হবে। মুখ্যমন্ত্রী বলেন, “আমি ধর্মীয় ভাবাবেগে আঘাত দিতে চাই না। কিন্তু, সবাই যাতে মিলেমিশে নিজের অনুষ্ঠান পালন করতে পারে সেটাই দেখতে হবে।” বৈঠকে উপস্থিত ছিল বিভিন্ন পুজো কমিটি, পুলিশ, ফায়ার ব্রিগেড ও ধর্মীয় সম্প্রদায়ের মানুষজন।

প্রসঙ্গত, গত বছরও এভাবে দশমীর দিনে বিসর্জনের সময় বেধে দিতে গিয়ে রাজ্য সরকারের মুখ পুড়েছিল৷ মহরমের কারণে গত বছর দশমীতে বিকেল ৪টে পর্যন্ত বাড়ির পুজোর প্রতিমা ভাসান দেওয়া নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার৷ তখন তিনটি বাড়ির পুজো হাইকোর্টে বিসর্জনের সময় বাড়ানোর জন্য আবেদন করে এবং তখন আদালত নির্দেশ দেয় বাড়ির প্রতিমা দশমীর দিন রাত সাড়ে ৮টা পর্যন্ত বিসর্জন দেওয়া যাবে। কিন্তু সেই নির্দেশের বিরুদ্ধে ফের রাজ্য সরকার আবেদন করে ডিভিশন বেঞ্চে এবং তখন ডিভিশন বেঞ্চও রাজ্যের আবেদন খারিজ করে আগের রায়ই বহাল রাখে৷


এ ক্যটাগরির আরো খবর..