× Banner
সর্বশেষ
টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬ বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ভারতে যাওয়ার সময় বেনাপোলে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক জাদুশিল্পকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সড়কের পাশে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা গার্ডকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য – শামা ওবায়েদ রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

চন্দনাইশের বরমা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সম্মেলন

admin
হালনাগাদ: শুক্রবার, ২৫ আগস্ট, ২০১৭

প্রেস বিঞ্জপ্তিঃ চন্দনাইশের বরমা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ২০১৭ গত শুক্রবার বরমা শ্রী শ্রী হরি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. মৃণাল কান্তি ধর মিঠু। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা শহিদতনয় মাহাবুবুর রহমান শিবলী। উদ্বোধক ছিলেন চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উৎপল রক্ষিত। প্রধান বক্তা ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বলরাম চক্রবর্তী। স্বাগত ভাষণ দেন সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক বাপ্পী ধর বাপ্পু।
বিশেষ অতিথি ছিলেন বরমা ইউপি প্যানেল চেয়ারম্যান আবু জাফর, পূজা উদযাপন পরিষদ নেতা মাস্টার বিষ্ণুযশা চক্রবর্তী, সমীরণ দাশ তপন, কুমার রায় চৌধুরী ও কৃষ্ণ চক্রবর্তী। মাস্টার রূপম পাল বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডা. বিমল তালুকদার, ললিত মহাজন, ডা. সাধন রুদ্র, টিংকু ধর, বাপ্পী ধর, জয়দেব গাঙ্গুলী নরেশ প্রমুখ।
পরে দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে ডা. মৃণাল কান্তি ধর মিঠুকে সভাপতি, বাপ্পী ধরকে সিনিয়র সহ-সভাপতি, সুবল দেবকে সহ-সভাপতি, টিংকু ধরকে সাধারণ সম্পাদক, বিধান দত্তকে সাংগঠনিক সম্পাদক, সুমন দত্তকে অর্থ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট ২০১৭-২০১৮ সনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সভায় বক্তারা বলেন, ধর্ম মানুষকে পরিশুদ্ধ করে। ধর্মীয় অনুশাসন মেনে চললে ব্যক্তিগত জীবনে এবং দেশ ও জাতি সুখী সমৃদ্ধ হয়। বৃহত্তর সনাতনী ঐক্যের মাধ্যমে সকল অধিকার আদায়ের জন্য সকলকে পূজা উদযাপন পরিষদের পতাকা তলে একত্রিত হওয়ার জন্যে সনাতনী সম্প্রদায়ের প্রতি আহবান জানান।


এ ক্যটাগরির আরো খবর..