ঝালকাঠি প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলায় উত্তর করুনা সরকারি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে গণধর্ষনের ঘটনায় ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচার এবং শিক্ষকদের নিরাপত্তার দাবীতে মানববন্ধন করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঝালকাঠি সদর উপজেলা শাখা।
আজ বৃহস্পতিবার বিকেলে ঘন্টাব্যাপি সদর উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করেন তারা। পরে একই দাবীতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারক লিপি দেন শিক্ষক নেতারা ।
ঝালকাঠি সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফারুক খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সহ-সভাপতি নূরুল হক, প্রধান শিক্ষক সমিতির আহ্বায়ক নূরুন্নাহার বেগম, সহকারী শিক্ষক সমিতির উপজেলা আহবায়ক হাসানুজ্জামান প্রমুখ।
এছাড়া মানববন্ধনে সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী ও নলছিটি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন।