× Banner
সর্বশেষ
মাদারীপুরে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, রণক্ষেত্র নতুন মাদারীপুর জাবিসাসের ‘পাঁতানো নির্বাচন’ স্থগিতের দাবি, উপাচার্যকে চার সদস্যের চিঠি ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে আজ ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আজ ১০ মার্চ (২৫ ফাল্গুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সার্টিফিকেটনির্ভর নয়, চাই কর্মমুখী শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার -প্রবাসী কল্যাণমন্ত্রী

কালীগঞ্জে নিশ্চিন্তপুর ভূষন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন

admin
হালনাগাদ: বুধবার, ২৩ আগস্ট, ২০১৭

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ ॥২৩আগস্ট’২০১৭:  কালীগঞ্জে নিশ্চিন্তপুর ভূষন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার।

এ উপলক্ষে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শরিফুল ইসলাম মিঠুর সভাপতিত্বে এক অনুষ্টানের আয়োজন করা হয়। সাংবাদিক জামির হোসেনের পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমান, পৌর মেয়র আলহাজ¦ মকছেদ আলী ও জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল।

অনুষ্টানে প্রধান অতিথি এমপি আনার তার বক্তব্যে বলেন, শিক্ষা প্রসারে আ’লীগ সরকারের ধারাবাহিক উন্নয়ন অব্যাহত রয়েছে। কালীগঞ্জে স্কুল, কলেজ ও মাদ্রাসা সহ সকল প্রতিষ্টানেই নতুন নতুন ভবন তৈরি করা হয়েছে। তিনি আরো বলেন, উপজেলা বিভিন্ন স্থানে রাস্তাঘাট ব্রিজ কালভাট সহ নতুন নতুন বিদুৎ লাইন সম্প্রসারনের কাজ চলছে। আগামীতে এই শহরে ১ শত ৭০ কোটি টাকা ব্যায়ে একটি পাওয়ার প্লাট এর প্রকল্প গ্রহন কাস্তবায়নের পথে। এ অনুষ্টানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্য সহ এলাকার সুদীজনেরা উপস্থিত ছিলেন ।


এ ক্যটাগরির আরো খবর..