× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

২শতাধিক বিএনপি নেতাকর্মীর আওয়ামীলীগে যোগদান

admin
হালনাগাদ: সোমবার, ১৭ আগস্ট, ২০১৫

মহালছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা : স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৪০তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে ১৫ আগষ্ট শনিবার বিকাল সাড়ে ৩টায় দলীয় কার্যালয় প্রাঙ্গণে শোক র‌্যালী, মিলাদ মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়। এতে মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক নিলোৎপল খীসা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আলহাজ¦ মো: জাহেদুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি কল্যাণ মিত্র বড়ূয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন কুমার শীল, সহ সভাপতি চিন্তা হরণ শর্মা, সাংগঠনিক সম্পাদক মো: জসিম উদ্দিন, উপজেলা ছাত্র লীগের সভাপতি জিয়াউর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মাসুদ, বাবলু চৌধুরী প্রমূখ। আলোচনা সভার শুরুতেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড থেকে ২শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেছেন। এদেরকে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো: জাহেদুল আলম বরণ করে নেন।

জাতীর এ শোককে স্বাধীনতার শক্তিতে রপান্তরিত করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শই জাতিকে অনুপ্রাণিত করে’ শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম এ কথা বলেন। বক্তারা আরো বলেন, আওয়ামীলীগের নেত্রী বঙ্গবন্ধুর মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের মানুষের ভালবাসায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। জাতির পিতাকে হারিয়ে পুরো জাতি আজ শোকে কাতর আর অন্যদিকে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া কেক কেটে উৎসব পালন করেন। দেশের স্বাধীনতাকামী মানুষ তা কোনদিন ক্ষমা করবেনা।

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, একজন মানুষের কয়টি জন্ম তারিখ থাকে? যাই কিছু করেন অন্তত জাতির এই শোকাবহ দিনে নাটকীয় জন্মদিন পালন করে কেক কাটবেন না। এই দিনটিতে আপনার কেক কাটা জাতির বুকে ছুরি বসানোর সামিল। আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তাঁঁর শহীদ পরিবারের সদস্যদের প্রতি দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..