× Banner
সর্বশেষ
বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে – তথ্যমন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকের ক্ষেত্রে দাম বাড়ছে না – তথ্য উপদেষ্টা প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বিএসটিআইকে আরও কার্যকর করা হবে – শিল্পমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে – স্বাস্থ্য মন্ত্রী যশোরের শার্শার গোগা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল -ডিএক্স উদ্ধার ডাসারে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি মধুখালিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে মেগচামী ইউনিয়ন বিএনপি মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

আসছে ভারতীয় ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা ‘মহাভারত’

admin
হালনাগাদ: শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭

অনলাইন ডেস্কঃ
ভারতীয় সিনেমায় নতুন ইতিহাস রচিত হচ্ছে। ভারতীয় ব্যবসায়ী বিআর শেট্টি ভারতে ‘মহাভারত’ তৈরির জন্য প্রায় হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছেন। এত বড় বাজেটের ছবি যা আগে দেখেনি বলিউড ইন্ডাস্ট্রি। সিএনএন এ প্রকাশিত সিনেমার নাম হিসেবে উল্লেখ করা হয়েছে ‘রানদামহাজম’।

ভারতীয় মিডিয়ার খবর, ছবির নাম হবে ‘দ্য মহাভারত’। পরিচালক ভিএ শ্রীকুমার মেননের নির্দেশনায় এই ছবি তৈরি হবে দুটি ভাগে। ২০১৮-এর সেপ্টেম্বর থেকে শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে। ছবির প্রথম পর্যায় ২০২০ সালে মুক্তির পরিকল্পনা রয়েছে।

প্রযোজক বি আর শেট্টি বলেছেন, ‘প্রাথমিক ভাবে ছবিটি ইংরেজি, হিন্দি, মালয়লাম, কানাড়া, তামিল, তেলুগু ভাষায় শুট করা হবে। এ ছাড়া অন্যান্য বিদেশি ভাষাতেও ছবিটি ডাব করাও হবে।’ এই ছবিতে বহু নামজাদা ভারতীয় এবং হলিউড-সহ বিদেশি অভিনেতা-অভিনেত্রীকে দেখা যাবে বলে খবর।

ছবির চিত্রনাট্য লিখছেন পদ্মভূষণজয়ী এমটি বাসুদেবেন নায়ার। তার কথায়, ‘আমি নিশ্চিত এই ছবি একশোটিরও বেশি ভাষায় তৈরি করা হবে এবং তিরিশ কোটি জনতা দেখবে।’ তবে অভিনয়ে কারা থাকছেন তাদের নাম এখনো জানা যায় নি।( সিএনএন)


এ ক্যটাগরির আরো খবর..