× Banner
সর্বশেষ
জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৩, মামলা ৩০ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর কোটালীপাড়ায় আরডিএ’র ৩টি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন

বনানীর ধর্ষণ মামলা প্রতিবেদন দাখিল হয়নি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭

অসিত কুমার ঘোষ (বাবু) ঃ রাজধানীর বনানীতে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল না করায় আগামী ১১ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য করেছে আদালত।

আজ বৃহস্পতিবার প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব নতুন করে প্রতিবেদন দাখিল করার জন্য দিন ধার্য করেন। মামলার একমাত্র আসামী বাহাউদ্দিন ইভানকে গত ৭ জুলাই চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১৩ জুলাই ইভান ধর্ষণের কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। বর্তমানে সে কারাগারে আছেন।

গত ৪ জুলাই রাতে জন্মদিনের দাওয়াত দিয়ে বনানীর বাসায় ইভান নামের এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেন ওই তরুণী। পরদিন গত ৫ জুলাই ধর্ষণের অভিযোগ এনে বনানী থানায় বাহাউদ্দিন ইভানকে একমাত্র আসামী করে মামলা করেন তিনি। গত ৬ জুলাই নারায়ণগঞ্জ থেকে ইভানকে গ্রেপ্তার করে র‌্যাব। মামলার অভিযোগে বলা হয়, প্রায় ১১ মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইভানের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে তারা দেখা-সাক্ষাৎ ও ঘোরাঘুরি করতেন। প্রায় ৪ মাস আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

ঘটনার দিন গত ৫ জুলাই রাত ৯:০০ টার দিকে ইভান তরুণীকে জন্মদিনে আসার জন্য দাওয়াত দিয়ে তার বাসায় যেতে বলে এবং আরও বলে তার মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। তরুণী ইভানের বাসায় গিয়ে তাহার বাবা-মাকে না দেখে জানতে চাইলে ইভান জানায়, বাবা-মা অসুস্থ। তাই ঘুমিয়ে আছেন। জোরে কথা বলা যাবে না। পরে তরুনীকে রাতে খাবারের মধ্যে নেশাজাতীয় দ্রব্য খাওয়ায়। এরপর রাত দেড়টায় ইভান তাকে ধর্ষণ করে। সে চিৎকার করিতে থাকলে ইভান তাকে রাত ৩:৩০ টার দিকে বাসা থেকে বের করে দেয়।

 


এ ক্যটাগরির আরো খবর..