× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

গৃহবধূ ধর্ষণ মামলায় ইউপি চেয়ারম্যান রিমান্ডে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭

টাঙ্গাইলঃ গৃহবধূ ধর্ষণ মামলায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিল্টন সিদ্দিকীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বুধবার দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হামিদুল ইসলাম রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন।
গত শনিবার (১২ আগস্ট) সন্ধ্যায় আসামি মিল্টন সিদ্দিকীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরদিন রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা ৫ দিনের রিমান্ডের আবেদন করে আসামিকে কোর্টে পাঠায়। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আসামিকে জেল হাজতে প্রেরণ এবং বুধবার রিমান্ড শুনানির দিন ধার্য করে।
বুধবার দুপুরে আদালতে আসামির রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। রিমান্ডের পক্ষে ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম শুনানি করেন। তাকে সহায়তা করেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ।
আসামি পক্ষের আইনজীবী রিমান্ডের বিরুদ্ধে বক্তব্য দেন। এতে আদালত আসামিকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
উল্লেখ্য, কালিহাতী উপজেলার এক গৃহবধূকে সালিশের কথা বলে ডেকে নিয়ে এলেঙ্গা রিসোর্টের একটি কক্ষে ধর্ষণ করে ওই চেয়ারম্যান। পরে গৃহবধূ বাদী হয়ে ১৪ মার্চ ২০১৭ উপজেলার নাগবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান মিল্টন সিদ্দিকীকে আসামি করে কালিহাতী থানায় ধর্ষণ মামলা করেন।


এ ক্যটাগরির আরো খবর..