× Banner
সর্বশেষ
দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে – সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা

নাগরপুরে একই রাতে তিন সংখ্যালঘুর বাড়ীতে দূধর্ষ ডাকাতি

admin
হালনাগাদ: সোমবার, ১৭ আগস্ট, ২০১৫

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে একই রাতে সংখ্যালঘু সম্প্রদায়ের ৩টি বাড়ীতে দূধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। মুখোষধারী ডাকাতদল পরিবারের লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ১৫ ভরি স্বর্নালংকার সহ মূল্যবান মালপত্র লুট করে নিয়ে গেছে। বৃহষ্পতিবার গভীর রাতে উপজেলা শহরের উপকন্ঠ কাঠুরী পাল পাড়ায় দূধর্ষ এ ঘটনাটি ঘটেছে।

জানা যায়, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে মুখোশধারী ২০/২৫ জনের একটি ডাকাতদল প্রথমে রনজিত ঘোষের বাড়ীতে হানা দেয়। ডাকাতরা বাড়ীর লোহার গেট ভেঙ্গে ভিতরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে।এসময় তারা পরিবারের সদস্যদের এলোপাথারী ভাবে মারপিট করে।ভিত সন্তস্ত্র রনজিত ঘোষের সোকেজ ও আলমিরা ভেঙ্গে ১৩ ভরি স্বর্ন, ১৫ ভরি রৌপ্য ও নগদ ৩৫ হাজার টাকা লুটে নেয়। ডাকাতদল একই কায়দায় তপন ঘোষের বাড়ীতে ঢুকে ২ভরি স্বর্ন, ৩ ভরি রৌপ্য ও নগদ ৭ হাজার টাকা লুটপাট করে।এর পরে পাশের রাড়ী লিটন পালের বাড়ীতে ঢুকে তার দিকে বন্দুক তাক করে ঘরের আলমিরা ভেঙ্গে একটি মোবাইল, ৫হাজার টাকা ও ১টি স্বর্নের চেন নিয়ে যায়। এতে প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে। এঘটনায় রনজিত ঘোষ,ছেলে পলাশ ঘোষ,ছেলের বৌ বেদেনা রানী ঘোষ ছাড়াও রিপন ঘোষ, কৃষ্ণ ঘোষ,টুম্পা ঘোষ,লিটন পাল ও দিপালী ঘোষ আহত হয়েছে। পলাশ ঘোষ জানান ২০/২৫ জন ডাকাত মুখোশ পরা অবস্থায় কাটা বন্দুক,রিভলবার ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় গোটা পাল পাড়ায় আতংক ছড়িয়ে পড়ে।

আহত লিটন পাল জানান, ডাকাতি ঘটনা পুলিশকে জানালে পরে এসে সবাইকে মেরে ফেলবে বলে ডাকাতরা হুমকি দিয়ে যায়। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) হাফিজ আল হাছাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..